শিরোনাম
◈ বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খসড়া নীতিমালা নিয়ে আলোচনাকে 'কাল্পনিক ও অসত্য' বলল সরকার ◈ বাংলাদেশে প্রথমবার চালু হচ্ছে ই-ভিসা, ৫০ লাখ ডলার বিনিয়োগে মিলবে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা ◈ ‘যৌন ডাক্তার’ বলে অপপ্রচার, ফেসবুকে নিজের নামে প্রতারণামূলক ১৬০ বিজ্ঞাপনের অভিযোগ তাসনিম জারার ◈ সালাহউদ্দিন আহমদকে গুম: তদন্তে উঠে এসেছে যাদের নাম ◈ ৪ হাজার ৫৮৪ কোটি টাকায় ৮০০ ই-বাস কিনছে সরকার ◈ এবার বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ফিফা সভাপ‌তির বিরুদ্ধে  ◈ অ‌ক্টোব‌রে ব্রা‌জিল ৯০ জনের দল নিয়ে কলকাতায় আসছে! ◈ বাংলাদেশের ব‌্যাটার‌দের আউটের ধরন দে‌খে হতাশ কোচ ‌ফিল সিমন্স ◈ শেখ হাসিনা দেশে ফিরলে কী হবে, প্রত্যর্পণ চুক্তিতে যা আছে ◈ অস্ট্রেলিয়া যেতে ভুয়া মাইগ্রেশন এজেন্টের ফাঁদ, সতর্ক করল হাইক‌মিশন

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৫৯ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানের হিন্দুকুশে ৫.৬ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল তাজিকিস্তানও

আফগানিস্তানে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ১২মিনিটে দেশটির হিন্দুকুশ অঞ্চলে এ কম্পনের উৎপত্তি হয়। এতে কেঁপে ওঠে প্রতিবেশী পাকিস্তান ও তাজিকিস্তানও।

 পাকিস্তানের স্থানীয় প্রশাসন জানায়, ভূমিকম্পে দেশটির ইসলামাবাদ, সোয়াত, পেশোয়ার, চিত্রলসহ বিভিন্ন শহরে কেঁপে ওঠে।

পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলের ৩৬ দশমিক ৯৯° উত্তর অক্ষাংশ এবং ৭১ দশমিক ৪১° পূর্ব দ্রাঘিমাংশে।

ভূমিকম্প আঘাত হানা শহরগুলোর বাসিন্দারা তীব্র কম্পনের কথা জানিয়েছেন। যার কারণে অনেকেই আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ও অফিস ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। 

গত মাসেও ইসলামাবাদ এবং এর আশেপাশের এলাকায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছিল, যা সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি করেছিল। 

সিসমিক সেন্টারের তথ্য অনুযায়ী, সেই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ১ এবং এর গভীরতা ছিল ১৫৯ কিলোমিটার।

সেই সময় ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, সোয়াত, মালাকান্দ, মুজাফফরাবাদ, গিলগিট, স্কার্দু এবং অ্যাবোটাবাদসহ দেশের অন্যান্য অংশেও স্পষ্টভাবে কম্পন অনুভূত হয়েছিল। এছাড়া আজাদ কাশ্মীর এবং ভারত-শাসিত কাশ্মীরেও কম্পনের খবর পাওয়া গিয়েছিল। 

এদিকে আফগানিস্তান ও তাজিকিস্তানেও ভূমিকম্প অনুভূত হলেও দেশ দুটিতে আসলে এর কেমন প্রভাব পড়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

সূত্র: দ্য ডন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়