শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৬, ১০:১৯ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেল উদ্বোধন করল চীন

বিশ্বের সবচেয়ে দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেল উদ্বোধন করল চীন। এটি দেশটির শিনজিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের একটি বড় অবকাঠামো প্রকল্প। টানেলটির নাম ‘তিয়ান শান শেংলি টানেল’। খবর সামা টিভির। 

এটি উত্তর-পশ্চিম চীনের তিয়ান শান পর্বতমালার ভেতর দিয়ে প্রায় ২২ দশমিক ১৩ কিলোমিটার দীর্ঘ। 

প্রতিবেদনে আর বলা হয়েছে, এই টানেলটি মহাসৃড়কের ঠিক নিচ দিয়ে গেছে এবং এতে দুটি পৃথক সুড়ঙ্গ রয়েছে। প্রতিটি সুড়ঙ্গে দুটি করে লেন থাকায় যানবাহন সর্বোচ্চ ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে চলতে পারবে।

আগে এই পাহাড়ি পথ পাড়ি দিতে কয়েক ঘণ্টা সময় লাগত। নতুন টানেল চালু হওয়ায় এখন গাড়িতে যাতায়াত করতে সময় লাগবে প্রায় ২০ মিনিট।

তিয়ান শান শেংলি টানেলটিউরুমকি–ইউলি এক্সপ্রেসওয়ে-এর অংশ। এটি শিনজিয়াংয়ের উত্তর ও দক্ষিণাঞ্চলের শহরগুলোর সংযোগ আরও সহজ করবে এবং এই অঞ্চলে জনসাধারণ ও বাণিজ্যিক পরিবহন ব্যবস্থার উন্নতিতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ