শিরোনাম
◈ ইয়াবা পাচারে বদলেছে রুট, বাড়ছে রেল-নৌ ও পাহাড়ি পথের ব্যবহার ◈ বিদেশিবিরোধী উত্তেজনায় আতঙ্কিত দক্ষিণ আফ্রিকার অভিবাসীরা ◈ আর্মব্যান্ড ছাড়াই হামজা নেতা: থমাস ডুলি ◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৮:১৯ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুয়াতেমালায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১৫, আহত ১৯

গুয়াতেমালার পশ্চিমাঞ্চলীয় ইন্টার-আমেরিকান হাইওয়েতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ১৫ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দেশটির অগ্নিনির্বাপক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় অগ্নিনির্বাপক মুখপাত্র লিয়ানড্রো আমাদো সাংবাদিকদের বলেন, 'এই সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন- যাদের ১১ জন পুরুষ, তিনজন নারী এবং একজন নাবালক।'

তিনি আরও বলেন, প্রায় ১৯ জন আহত ব্যক্তিকে ঘটনাস্থলের কাছাকাছি হাসপাতালে নেওয়া হয়েছে।

সোলোলা ডিপার্টমেন্টে ১৭২ থেকে ১৭৪ কিলোমিটারের মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে। ঘন কুয়াশার জন্য পরিচিত এই এলাকাটি চালকদের জন্য প্রায়শই দৃশ্যমানতা কমিয়ে আনে।

আজ ভোরে সোশ্যাল মিডিয়ায় দমকল বিভাগের শেয়ার করা ছবিতে দেখা গেছে, দুর্ঘটনা কবলিত বাসটি খাদে পড়ে আছে এবং দমকলকর্মীরা ক্ষতিগ্রস্তদের উদ্ধারে কাজ করছে।

  • সর্বশেষ