শিরোনাম
◈ এমআইএসটির বিশ্বজয়ী দলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, প্রযুক্তি উদ্ভাবনে সহায়তার প্রতিশ্রুতি ◈ ৬ হাজার সিম ব্যবহার করে শতকোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার চাইনিজ চক্রের ৪ সদস্য ◈ বিনামূল্যে ১৪ দিনের পর্যটন ভিসা দেবে ওমান ◈ বেনজীরের জামিনে মুক্তি, কোনো তথ্য দিচ্ছে না দুবাই পুলিশ ◈ বেনজীরের জামিন আদেশ বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ হবে: মির্জা ফখরুল ◈ ডিএনসিসির প্রশাসক ও ঢাকা- ১৮ আসনের এমপির ওপর হামলা, কী ঘটেছিল? (ভিডিও) ◈ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ ◈ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৪৪ ◈ পুলিশের সর্বোচ্চ সতর্কতা শুধু ‘রিমাইন্ডার’: ডিবি প্রধান

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ১০:৩৪ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগান সীমান্তে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ক্যাপ্টেনসহ ৬ পাকিস্তানি সেনা নিহত

আফগানিস্তান সীমান্তের কাছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কুররম জেলায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে এক ক্যাপ্টেনসহ ছয় পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। গোপন তথ্যের ভিত্তিতে কুররমের দোগারে জঙ্গিদের আস্তানায় অভিযান চালাতে গেলে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।

বুধবার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তান সামরিক বাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)। বিবৃতিতে আইএসপিআর আরও দাবি করেছে, সংঘর্ষে ৭ জন জঙ্গি সদস্যও নিহত হয়েছে।

আইএসপিআর-এর বিবৃতিতে বলা হয়েছে, ‘ফ্যাসাদ সৃষ্টিকারী জঙ্গিগোষ্ঠীর’ সদস্যদের উপস্থিতির খবর পেয়ে পাকিস্তানের সেনাবাহিনী দোগারে এই অভিযানে নামে। ডন জানিয়েছে, পাকিস্তানি সেনাবাহিনী সাধারণত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তানকে (টিটিপি) এই নামে ডেকে থাকে। 

ইসলামাবাদের অভিযোগ, ‘ভারতের মদদপুষ্ট’ এই সশস্ত্র গোষ্ঠীটি আফগান তালেবানদের আশ্রয়ে থেকে পাকিস্তানে নিয়মিত হামলা ও কার্যক্রম পরিচালনা করছে। তবে ভারত ও আফগানিস্তান শুরু থেকেই টিটিপি-র সঙ্গে কোনো ধরনের যোগসাজশের অভিযোগ অস্বীকার করে আসছে।

সাম্প্রতিক দিনগুলোতে আফগান সীমান্তের কাছে খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় পাকিস্তানি সেনাদের ওপর হামলার তীব্রতা ও সংখ্যা বেড়েছে। একই সঙ্গে বিদ্রোহীদের সঙ্গে সেনাদের নিয়মিত সংঘাতের কারণে বেলুচিস্তানেও অস্থিরতা বিরাজ করছে।

সূত্র: রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়