শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৫, ০৭:০১ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাহোরে অ্যান্টি-স্মগ গান চালু, বায়ুদূষণ কমেছে ৭০ শতাংশ

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবের রাজধানী লাহোরে প্রথমবারের মতো অ্যান্টি-স্মগ গান চালু করে বায়ুদূষণ ৭০ শতাংশ কমাতে সক্ষম হয়েছে দেশটির পরিবেশ সুরক্ষা কর্তৃপক্ষ।

পাঞ্জাব সরকার বলছে, এটি দূষণ মোকাবিলায় বড় ধরনের সাফল্য। শনিবার (১৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ।

advertisement

সংবাদমাধ্যমটি বলছে, পাঞ্জাব প্রদেশে প্রথমবারের মতো লাহোরের কান্না এলাকায় পরীক্ষামূলকভাবে অ্যান্টি-স্মগ গান চালু করার পর বায়ুদূষণ ৭০ শতাংশ কমেছে বলে জানিয়েছে পাকিস্তানের পরিবেশ সুরক্ষা বাহিনী (ইপিএফ)।

সংস্থার মুখপাত্র জানান, কান্নায় অ্যান্টি-স্মগ গান ব্যবহার করার পর সেখানে বায়ুদূষণের মাত্রায় উল্লেখযোগ্য হারে উন্নতি দেখা গেছে।

advertisement

মূলত বিশ্বের সবচেয়ে দূষিত দেশগুলোর একটি হচ্ছে পাকিস্তান। দেশটি সারা বছরই কম-বেশি বায়ুদূষণের শিকার হলেও বছরের নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়জুড়ে লাহোরকে প্রায়শই সবচেয়ে দূষিত মহানগর হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে।

লাহোরের জনসংখ্যা প্রায় ১ কোটি ৪০ লাখ এবং শহরটির বাসিন্দারা বছরের ছয় মাস এই দূষিত বাতাসেই শ্বাস নিতে বাধ্য হন।

advertisement

পাঞ্জাবের সিনিয়র মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফের নির্দেশনায় পরিচালিত অ্যান্টি-স্মগ গান পরীক্ষাটি “পরিবেশগত প্রচেষ্টায় এক উল্লেখযোগ্য সাফল্য”।

তিনি জানান, “লাহোরের কান্না এলাকায় অ্যান্টি-স্মগ গান ব্যবহারের পর এয়ার কোয়ালিটি ইনডেক্স ৬৬৬ থেকে নেমে এসেছে ১৭০-এ।”

মরিয়ম আওরঙ্গজেব আরও বলেন, ৭০ শতাংশ বায়ুদূষণ হ্রাসের বিষয়টি আধুনিক পরিবেশগত পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে বৈজ্ঞানিকভাবে যাচাই করা হয়েছে। তার ভাষায়, “দূষণ মোকাবিলায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় আমাদের কাজ অব্যাহত থাকবে।” সূত্র: ঢাকা পোস্ট 

  • সর্বশেষ