শিরোনাম
◈ হামের টিকাদানে গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা, হজের খরচ কমানো ও তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা: প্রধানমন্ত্রী ◈ সংসদে ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী ◈ ইরান-যুক্তরাষ্ট্রের ‘১৪ দফা’ চুক্তি ফাঁস, সামনে আসছে যুদ্ধবিরতির রূপরেখা ◈ ‘আমরা খালেদা জিয়ার সৈনিক, দেশ ছেড়ে কোথাও যাব না’ ◈ সীমান্ত হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ দেশে হাম সন্দেহে মৃত্যু আরও ৪ জনের, নতুন করে আক্রান্ত ৯৬৬ ◈ শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন, বাজেট নিয়ে সমালোচকদের কড়া জবাব প্রধানমন্ত্রীর ◈ ভূমি অফিসে অনিয়ম ঠেকাতে আসছে ডিজিটাল মনিটরিং ◈ বাবাকে ‘মুক্তিযুদ্ধের শহীদ’ বলা জামায়াত এমপির জন্ম ১৯৮১ সালে ◈ ইরান কেন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিকে বিজয় হিসেবে দেখছে

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৪৯ রাত
আপডেট : ১৫ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে অভিবাসনবিরোধী লক্ষাধিক মানুষের বিক্ষোভ

লন্ডনের মধ্যাঞ্চলে এক লাখেরও বেশি মানুষ অভিবাসনবিরোধী বিক্ষোভ মিছিল করেছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) অভিবাসনবিরোধী কর্মী টমি রবিনসন এই বিক্ষোভের আয়োজন করেন।

পুলিশ জানিয়েছে, রবিনসনের "ইউনাইট দ্য কিংডম" মিছিলে প্রায় এক লাখ ১০ হাজার  মানুষ অংশ নিয়েছিলেন। এদের কাছেই "স্ট্যান্ড আপ টু রেসিজম" পাল্টা প্রতিবাদ মিছিল করেছে, যেখানে প্রায় ৫ হাজার মানুষ অংশ নেন।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, "ইউনাইট দ্য কিংডম" বিক্ষোভকারীরা দুটি বিক্ষোভের মধ্যবর্তী এলাকায় প্রবেশ করায়, পুলিশ কর্ডন ভেঙে ফেলার বা বিরোধী দলগুলোর খুব কাছাকাছি যাওয়ার চেষ্টার সময় একাধিক স্থানে পুলিশের হস্তক্ষেপ করতে হয়েছিল। এ সময় বেশ কয়েকজন কর্মকর্তাকে লাঞ্ছিত করা হয়। পরে অতিরিক্ত কর্মকর্তাদের প্রতিরক্ষামূলক সরঞ্জাম দিয়ে মোতায়েন করা হয়।

তবে শেষ পর্যন্ত কোন ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রবিনসন ইউনাইট দ্য কিংডম মার্চকে বাকস্বাধীনতার উদযাপন হিসেবে অভিহিত করেছেন। বুধবার গুলিবিদ্ধ আমেরিকান রক্ষণশীল কর্মী চার্লি কার্কের মৃত্যুতেও কর্মীরা শোক প্রকাশ করেছেন।

রবিনসন এক্সে বলেছেন, "আমাদের স্বাধীনতার জন্য আমরা ঐক্যবদ্ধ হওয়ায় লাখ লাখ মানুষ ইতোমধ্যেই মধ্য লন্ডনের রাস্তায় নেমে এসেছে"। সূত্র : রয়টার্স

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়