শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৬ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত-নেপাল সীমান্তে টানটান উত্তেজনা, সতর্কতা জারি

নেপালে চলমান বিক্ষোভের প্রেক্ষিতে ভারত-নেপাল সীমান্তে সতর্কতা জারি করেছে ভারত। বিক্ষোভের সম্ভাব্য প্রভাব ভারতীয় ভূখণ্ডে ছড়িয়ে পড়া রোধে সীমান্ত রক্ষী বাহিনী সশস্ত্র সীমা বল (এসএসবি) নজরদারি বৃদ্ধি করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভারতের সরকারি সূত্রগুলো জানিয়েছে, সোমবার (৮ সেপ্টেম্বর) হাজার হাজার যুবকের অংশগ্রহণে নেপালের পার্লামেন্ট ভবনে প্রবেশ করে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ এবং সরকারি দুর্নীতির অভিযোগে বড় ধরনের বিক্ষোভ হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

advertisement

এসএসবির একজন কর্মকর্তা ভারতের সংবাদ সংস্থা এএনআই’কে জানিয়েছেন, ‘নেপালে বিক্ষোভের প্রেক্ষাপটে ভারত-নেপাল সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। সশস্ত্র সীমা বল (এসএসবি) পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।’

তিনি আরও জানান, এই সতর্কতা পূর্বসতর্কতামূলক এবং পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে।

advertisement

কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় প্রয়োজনীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং বিভিন্ন চৌকিতে কড়া তল্লাশি চালানো হচ্ছে। একইসঙ্গে, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সাধারণ জনগণের চলাচলে স্বাভাবিকতা বজায় রাখার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে এসএসবি।

উল্লেখ্য, ভারত-নেপাল সীমান্ত ১ হাজার ৭৫১ কিলোমিটার দীর্ঘ। এটি উত্তরাখণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও সিকিম রাজ্যের মধ্য দিয়ে বিস্তৃত। দুই দেশের নাগরিকদের মধ্যে অবাধ চলাচলের এই সুবিধা সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও, প্রতিবেশী দেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দিলে নিরাপত্তা ব্যবস্থার জোরদার প্রয়োজন হয়।

advertisement

এসএসবি নিশ্চিত করেছে, যেকোনো ধরনের অস্থিরতা ভারতীয় ভূখণ্ডে যাতে প্রবেশ না করতে পারে, সে বিষয়ে তারা সর্বোচ্চ সতর্ক রয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস

 

  • সর্বশেষ