শিরোনাম
◈ রক্তস্নাত ৩৬ জুলাই: যে দিনে বদলে যায় বাংলাদেশের ইতিহাস ◈ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ড. ইউনূসের বিবৃতি ◈ আইসি‌সি এলিট প‌্যা‌নে‌লের আম্পায়ার শরফুদ্দৌলাকে নিয়ে ‘বিভ্রান্তি’ দূর করতে বিসিবির ব্যাখ্যা ◈ ডোনাল্ড ট্রাম্প ও ইনফান্তিনোকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় 'দ‌্য টাইমস‌'কে কড়া হুঁশিয়ারি ফিফার ◈ বাংলাদেশকে ঘিরে মার্কিন অর্থনৈতিক কৌশল, সামনে বড় বিনিয়োগের সম্ভাবনা ◈ গোল্ডেন ভিসায় সম্পদের পাহাড়, দুবাই যেতে প্রস্তুত দুদকের বিশেষ টিম ◈ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ◈ ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ◈ কোনো একক দেশ বা সরকারের পক্ষে মানব পাচার সম্পূর্ণ দমন সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ তনু হত্যা মামলা: সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৫, ০৭:৩৩ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দীর্ঘ সাত বছর  পর চীন সফরে মোদি, আঞ্চলিক কূটনীতিতে নতুন অধ্যায়

দীর্ঘ সাত বছর পর চীন সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাপানে দুইদিনের সফর শেষে সেখান থেকে চীনে যান তিনি। শনিবার দেশটির বিমানবন্দরে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। সেখানে তিনি আগামী ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। খবর হিন্দুস্তান টাইমসের

২০১৮ সালের পর এটিই মোদির প্রথম চীন সফর। এসসিও সম্মেলনে অংশ নিতে গিয়ে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে ভারত-চীন সীমান্ত ইস্যু, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মোদির এই সফরের আগে তিনি জাপান সফর শেষ করেছেন। টোকিওতে অবস্থানকালে তিনি জাপানের সঙ্গে বাণিজ্য, মহাকাশ ও অবকাঠামো খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন। বিশ্লেষকদের মতে, জাপান সফরের পর চীনে মোদির উপস্থিতি আঞ্চলিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে।

চীন দীর্ঘদিন ধরে এসসিওকে পশ্চিমা প্রভাবের বিকল্প একটি প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরছে। ভারত এ সম্মেলনের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বহুপাক্ষিক মঞ্চে নিজের অবস্থান মজবুত করতে চাইছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়