শিরোনাম
◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৪, ১১:৫৮ রাত
আপডেট : ০৮ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বহনকারী বিমান বিধ্বস্ত নিয়ে যা বলছে রয়টার্স-বিবিসি

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর এখন কোথায় আছেন বা তার শেষ পরিণতি কী হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে দূটি সূত্র জানিয়েছে আসাদকে বহনকারী বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। 

মাত্র ১২ দিনের মধ্যে বিদ্রোহীরা রাজধানী দামেস্কে প্রবেশ করলে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বহনকারী একটি বিমান দামেস্ক বিমানবন্দর ছেড়ে যায়। ‘সিরিয়ান এয়ার ৯২১৮ ফ্লাইটটি’ দামেস্ক থেকে উড়াল দেয়া সর্বশেষ ফ্লাইট ছিল বলে জানিয়েছে ফ্লাইটরাডার ২৪।

বিশ্বজুড়ে উড়োজাহাজ চলাচলের ওপর নজর রাখা ফ্লাইটরাডার ২৪-এর তথ্যানুযায়ী, দামেস্ক থেকে বিমানটি প্রথমে সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে উড়ে যায়। সেখান থেকে পরে আবার উল্টোপথে যাওয়া শুরু করে। কয়েক মিনিট পর সেটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। ওই বিমানে বাশার ছিলেন কি না, নিশ্চিত হতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।

দামেস্ক বিমানবন্দর ছেড়ে যাওয়া বিমানটি বিদ্রোহীরা ভূপাতিত করেছে বলেও খবর সামনে এসেছে। সিরিয়ার দুটি সূত্র জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হয়ে বাশারের নিহত হওয়ার বড় আশঙ্কা রয়েছে। কারণ বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়া সে ইঙ্গিতই দেয়।

তবে বিবিসির খবরে বলা হয়েছে, বাশারকে পরিবহনকারী বিমানটি যে এলাকার দিকে গেছে বলে খবর বের হয়েছে, সেই এলাকায় বিমানটি বিধ্বস্ত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। চ্যানেল২৪

 

  • সর্বশেষ