শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৪, ১২:০৪ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে আশ্রয়ের অনুমতি না পাওয়া পর্যন্ত ভারতেই থাকবেন হাসিনা

যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন গৃহীত না হওয়া পর্যন্ত ভারতেই থাকবেন বাংলাদেশের পদত্যাগকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম সিএনএন-নিউজ১৮।

খবরে বলা হয়েছে, শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে। তিনিও হাসিনার সঙ্গে রয়েছেন।  সূত্র : জাগোনিউজ

সূত্র বলছে, যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন গৃহীত না হওয়া পর্যন্ত ভারতেই থাকবেন শেখ হাসিনা। তবে এখন পর্যন্ত তার আশ্রয় আবেদন গৃহীত হওয়ার বিষয়ে যুক্তরাজ্যের পক্ষ থেকে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।

ভারতের আরেক সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শেখ হাসিনাকে সাময়িকভাবে ভারতে থাকার অনুমোদন দিয়েছে নয়াদিল্লি।

এর আগে, সোমবার দিল্লি থেকে ৩০ কিলোমিটার দূরে গজিয়াবাদের হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করে শেখ হাসিনাকে বহনকারী প্লেন। সেখানে ৭৬ বছর বয়সী নেত্রীর সঙ্গে দেখা করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়