শিরোনাম
◈ বেনাপোলে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন ◈ এবার জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর নামে পাল্টা মামলা ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার ◈ মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে?

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ১১:১৬ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজা প্রশ্নে ন্যাটোর ‘দ্বৈত নীতি’ অবসানের আহ্বান স্পেনের

সাজ্জাদুল ইসলাম: [২] গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার ২৭৯ দিন পূর্ণ হল বৃহস্পতিবার (১১ জুলাই)। দখলদার ইসরায়েলের বর্বরতা ও নৃশংসতার শিকার হয়ে নিহত হয়েছেন উপত্যকাটিতে অন্তত ৩৮ হাজার ২৯৫ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন ৮৮ হাজার ২৪১ জন। ধ্বংসস্তুপের নীচে নিখোঁজ আছেন আরও ১০ হাজারেরও বেশি। আর ইসরায়েলি বাহিনীর হাতে অপহৃত হয়েছেন আরও সাড়ে ৯ হাজার।

[২] ওয়াশিংটনে ন্যাটো জোটের ৭৫তম শীর্ষ সম্মেলনে বক্তৃতাকালে স্পেনের প্রধানমন্ত্রী পেডরো সানচেজ গাজায় চলমান গণহত্যামূলক যুদ্ধের ব্যাপারে নিজেদের ‘দ্বৈত নীতি’ প্রত্যাখ্যান করতে পশ্চিমা শক্তিবর্গের প্রতি আহ্বান জানান। সূত্র: টি আরটি ওয়ার্ল্ড 

[৩] তিনি বলেন, আমরা আমাদের জনগণকে বলছি যে আন্তর্জাতিক আইন রক্ষায় আমরা ইউক্রেনকে সমর্থন করছি, এটি গাজার ক্ষেত্রেও অনুরূপ হওয়া উচিৎ। স্পেনের প্রধানমন্ত্রী বলেন, আমাদের রাজনৈতিক অবস্থান বা নীতি অবশ্যই সঙ্গতিপূর্ণ হওয়া উচিৎ দ্বৈত নয়। 

[৫] তিনি বলেন, ফিলিস্তিনে যে ভয়াবহ মানবিক সংকট ও বিপর্যয় চলছে বন্ধ করতে বিশ্বের চাপ প্রয়োগ করা দরকার এবং একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠানের আহ্বান জানান। সানচেজ বলেন, আমাদেরকে অবিলম্বে ও জরুরি ভিত্তিতে গাজায় যুদ্ধবিরতির ব্যবস্থা করতে হবে। সম্পাদনা: রাশিদ  

  • সর্বশেষ
  • জনপ্রিয়