শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ০৬:০৫ বিকাল
আপডেট : ০৩ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সামাজিক মাধ্যমে পোস্ট দেওয়ায় সৌদি শিক্ষকের ২০ বছর কারাদণ্ড

রাশিদুল ইসলাম: [২] সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনামূলক পোস্ট দেওয়ার অভিযোগে সৌদি আরবে একজন শিক্ষককে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এবং দণ্ডিত ওই ব্যক্তির ভাই মঙ্গলবার এ তথ্য জানান। আরব নিউজ

[৩] দণ্ডিত ব্যক্তির নাম আসাদ আলঘামদি। ৪৭ বছর বয়সী শিক্ষক আসাদের বাড়ি জেদ্দায়। ২০২২ সালের নভেম্বরে এক রাতে তার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। ওই সময় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় নিউইয়র্কভিত্তিক এইচআরডব্লিউ।

[৪] সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকার কারণে গত বছর আসাদের ভাই মোহাম্মদকে মৃত্যুদণ্ড দেন সৌদি আরবের একটি আদালত। সরকারের সমালোচক হিসেবে পরিচিত তিনি।

[৫] সৌদি আরবের বিশেষায়িত অপরাধ আদালতে গত ২৯ মে দোষী সাব্যস্ত করা হয় আসাদকে। এইচআরডব্লিউ বলেছে, সন্দেহভাজন সন্ত্রাসবাদীদের বিচারে ২০০৮ সালে এ আদালত প্রতিষ্ঠা করা হয়।

[৬] এইচআরডব্লিউ বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে শান্তিপূর্ণ পোস্ট দিলেও আসাদ আলঘামদিকে ২০ বছরের কারাদণ্ড দেয় আদালত। সৌদি যুবরাজ বিন সালমানের উচ্চাভিলাষী ‘ভিশন ২০৩০’ সংস্কার প্রকল্প নিয়ে পোস্ট দিয়েছেন তারা। 

[৭] সৌদি আরবের অন্যতম প্রভাবশালী মানবাধিকার কর্মী আবদুল্লাহ আলহামিদকে স্মরণ করেও একটি পোস্ট দিয়েছিলেন আসাদ। কারাগারে বন্দী অবস্থায় মারা যান আলহামিদ। এ পোস্টের বিষয়বস্তুও আদালতের আমলে আনা হয়।

[৮] আসাদের আরেক ভাই সায়েদ সৌদি আরবে একজন ইসলামি চিন্তাবিদ ও সরকারের সমালোচক হিসেবে পরিচিত। তিনি যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। ভাই আসাদকে দণ্ডিত করার নিন্দা জানিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়