শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৬, ১১:৪৫ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিনোদন নয়, পাকিস্তান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ব্যস্ত’, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতিতে আইপিএল’কে খোঁচা পিএসএল মা‌লি‌কের

স্পোর্টস ডেস্ক : গোটা বিশ্বের শান্তিস্থাপনের মহান দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে পাকিস্তান! তাই পাকিস্তান সুপার লিগে দর্শক ঢুকতে পারছে না। এই যুক্তি নিয়ে হাজির পিএসএলের ফ্র্যাঞ্চাইজি ইসলামাবাদ ইউনাইটেডের মালিক আলি নকভি। ভারতীয় সময় মঙ্গলবার সকালে ইরান ও আমেরিকার মধ্যে সংঘর্ষবিরতি ঘোষণা করা হয়েছে। তার কৃতিত্ব দাবি করে ভারতকে খোঁচা দেওয়ার সুযোগও ছাড়লেন না নকভি।

ইরান ও আমেরিকার সঙ্গে আলোচনার পর আগামী ১৫ দিনের জন্য যুদ্ধবিরতির ঘোষণা করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে পাকিস্তান সুপার লিগে কোনও দর্শকের প্রবেশাধিকার ছিল না। ম্যাচের ভেন্যুও বদলানো হয়। ছ’টি শহরের বদলে পাক লিগের ম্যাচ হচ্ছে মাত্র দু’টি শহরে। এই পুরো ঘটনার সঙ্গে সংঘর্ষ বিরতির যোগসূত্র টানছেন আলি নকভি। তাঁর বক্তব্য, গোটা বিশ্বের স্বার্থের জন্যই পাকিস্তানের দর্শকদের একটু কষ্ট করতে হচ্ছে।

সোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘পিণ্ডিতে কেন ম্যাচ আয়োজন করা হয়নি, আশা করি সবাই বুঝতে পারছেন। যুদ্ধবিরতি আলোচনার জন্য ইসলামাবাদকে বেছে নেওয়া হয়েছে। সেই কারণে অন্য শহরগুলোতে নিরাপত্তার খাতিরে লোক জড়ো করতে দেওয়া হয়নি। নিরাপত্তার থেকেও বিশ্বশান্তি বেশি গুরুত্বপূর্ণ। এটা শুধু জাতীয় স্বার্থে নয়, সারা বিশ্বের স্বার্থের জন্য।

তারপরই ইসলামাবাদ ইউনাইটেডের মালিক আইপিএল’কে খোঁচা দেন। তিনি লিখেছেন, ‘অন্য দেশের লিগে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তার সঙ্গে তুলনা করা ঠিক নয়। 

আমাদের মতো তাদের প্রতিবেশী দেশ আক্রান্ত হয়নি। তারা ভক্তদের নিয়ে সন্তুষ্ট হতে পারে। আমরা পাকিস্তান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কাজ করব। এই মুহূর্তে, পিএসএলে দর্শক অনুপস্থিতির হতাশার চেয়ে বিশ্বশান্তিতে পাকিস্তানের অবদানের জন্য আমাদের গর্বিত হওয়া উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়