শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৩, ০৮:০৪ রাত
আপডেট : ০৮ মার্চ, ২০২৩, ০৮:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 সিদ্দিক বাজারে বিস্ফোরণে আহতদের চিকিৎসা দিতে প্রস্তুত বিএসএমএমইউ: উপাচার্য 

অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ

শাহীন খন্দকার: রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণে আহত ব্যক্তিদের চিকিৎসা সেবা দিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) প্রস্তুত রয়েছে। 

এছাড়াও দেশের যেকোন দুর্যোগ, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের স্বাস্থ্যসেবা দিতে প্রস্তুত রয়েছে বিএসএমএমইউ। বুধবার বিকাল ৪ টায় (৮ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ সিদ্দিক বাজারে বিস্ফোরণে আহতদের চিকিৎসার খোঁজ খবর নিতে হাসপাতালে যান।

এসময়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেন। এসময় আহত রোগী, তাদের স্বজন ও দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ আরো বলেন, দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য সবাইকে যার যার জায়গা থেকে সচেতন হতে হবে।

এসকেএইচ/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়