শিরোনাম
◈ গোপালগঞ্জে ফের থানায় হামলা-অগ্নিসংযোগ, এবার মুকসুদপুরে আওয়ামী লীগ-ছাত্রলীগের তাণ্ডব ◈ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও গঙ্গা পানি চুক্তির নবায়ন নিয়ে অনিশ্চয়তা, চাপে ভারত-বাংলাদেশ সম্পর্ক ◈ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে ঢাকায় প্রভাব নেই, স্বাভাবিক যান চলাচল ও জনজীবন ◈ ইউরোপে যুদ্ধের আতঙ্ক নাকি সতর্ক প্রস্তুতি? নাগরিকদের ১০ দিনের খাবার-পানি মজুতের পরামর্শ ◈ ইউনূসের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি টিউলিপের, দাবি ‘হয়রানিমূলক মামলার’ শিকার ◈ নিকোলসের সেঞ্চুরি, ফিলিপসের ৯৪ রানে ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড ◈ গোপালগঞ্জে বিএনপি এমপির বাড়িতে হামলা, ভাঙচুর-লুটপাটের পর আগুন; সমর্থকদের বাড়িতেও হামলা(ভিডিও) ◈ শ্রমিক অসন্তোষে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের বন্ধ, ছুটি ২০ কারখানায় ◈ নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, শাহজালালে এআই ক্যামেরা ও রাতভর পুলিশ টহল জোরদার ◈ প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৩, ০২:৩১ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিপসমের নতুন পরিচালক হলেন মীরজাদি সেব্রিনা ফ্লোরা

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা

শাহীন খন্দকার: জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) এর নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ছিলেন। আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পার-২ শাখা) সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

ডা. ফ্লোরা নিপসমের সাবেক পরিচালক অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজের স্থলাভিষিক্ত হবেন। তাকে স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) পদে নিয়োগ দেওয়া হয়েছে।   প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/ স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তা ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে নিপসমের পরিচালক হিসেবে বদলি/পদায়ন করা হলো।

রোগতত্ত্ববিদ অধ্যাপক ডা. সেব্রিনা ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) থেকে রোগতত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি নেন। সেখানে পরে তিনি সহকারী অধ্যাপক হিসেবেও কাজ করেছেন।

ডা. সেব্রিনা ফ্লোরা তিন বছর কাজ করেছেন বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিলে (বিএমআরসি) সহকারী পরিচালক হিসেবে। পরে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি নেন। ফাউন্ডেশন ফর অ্যাডভান্সমেন্ট অব ইন্টারন্যাশনাল মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চের ফেলো তিনি। ২০১৬ সালে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হিসেবে নিয়োগ পান।

তিনি বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মহামারি সৃষ্টিকারী ভাইরাস ও রোগ বিস্তার প্রতিরোধে বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা নেন ও গবেষণা করেন। তার নেতৃত্বে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জিকা ভাইরাস, মধ্যপ্রাচ্যের শ্বাসযন্ত্রের সিন্ড্রোম সম্পর্কিত ভাইরাস এবং ২০১৯-২০ সালে করোনাভাইরাসের বৈশ্বিক মহামারি প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

২০১৭ সালে বাংলাদেশে চিকুনগুনিয়া প্রতিরোধে কাজ করেন। গত বছরের শেষে চীনের উহানে করোনার প্রাদুর্ভাব শুরু হলে দেশেও আইইডিসিআর করোনা নিয়ে কাজ শুরু করে। ২০২০ সালের ১৩ আগস্ট তিনি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে নিয়োগ পান।

এসকে/এনএইচ

  • সর্বশেষ