শিরোনাম
◈ বারে মদ্যপান শেষে প্রেমিকার সঙ্গে বিরোধের পর হেরোইন খুঁজতে টঙ্গীর মাঠে যান তাহসিফ: রিমান্ডে দীপের বয়ানে চাঞ্চল্যকর তথ্য ◈ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ক্রিপ্টোকারেন্সি চুরির পর হ্যাকাররা সেগুলো দিয়ে কী করে? কীভাবে নিজেদের নিয়ন্ত্রণে আনে? ◈ ভারত থেকে আসা ১৮ কোচগুলোতে যা যা বিশেষ ব্যবস্থা রয়েছে, আগামী সপ্তাহেই পরীক্ষামূলক চলাচল ◈ তাহসিফ সৌরির মৃত্যুর পর আত্মগোপনে দিশা, যেভাবে হলেন গ্রেপ্তার ◈ পোশাকের বাইরে রফতানিতে চমক দেখাচ্ছে বাংলাদেশের 'চুল' ◈ সোমবার থেকে ঢাকাসহ ১৩ সিটিতে ই-রিকশার নিবন্ধন শুরু ◈ শ্রমিক বিক্ষোভে বন্ধ ৩১৮ কারখানা, কাজে নেই ৭ লাখ শ্রমিক ◈ ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে, চাকরিতে নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ যুবশক্তিকে কাজে লাগাতে পারলেই দেশের সাফল্য সম্ভব: রাষ্ট্রপতি

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২২, ০৪:৪১ দুপুর
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২২, ০৪:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএসএমএমইউতে বাত রোগীদের জন্য ডিভিশন চালুসহ, ফেলোশীপ প্রোগ্রামের সিদ্ধান্ত

ফেলোশীপ প্রোগ্রাম সভা

শাহীন খন্দকার: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৬৮তম সিন্ডিকেট সভায় বাত রোগীদের চিকিৎসার প্রসার ও উন্নয়নের লক্ষ্যে জেনারেল রিউমাটোলজি, ইমিউনো রিউমাটোলজি ডিভিশন চালুর সিদ্ধান্ত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনে এমডি ও এমএস ‘ফেইজ এ’ মার্চ ২০২৩ হতে আসন সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত হয়।

এছাড়া সভায় এডভান্স ফেলোশীপ প্রোগ্রাম চালু, ইন্টিগ্রেটেড রিসার্চ সেল তৈরি, প্যাথলজি বিভাগের এডভান্স ফেলোশীপ ইন হিস্টোপ্যাথলজি এবং সাইটোপ্যাথলজি সংক্রান্ত ফেলোশীপ কোর্স ও কোর্স কারিকুলাম অনুমোদিত হয়।

এসময়ে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ আরও বলেন, কোভিড মহামারীর সময়ে দেশের রোগীদের চিকিৎসাসেবা দেয়ার মাধ্যমে বাংলাদেশের চিকিৎসকরা  প্রমাণ করেছেন, দেশের রোগীদের চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়া প্রয়োজন নাই।

তিনি বলেন, দেশের রোগীদেরকে বাংলাদেশের চিকিৎসকরাই চিকিৎসাসেবা প্রদানে সক্ষম। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ইতোমধ্যে সেকথা উল্লেখ করেছেন। সেজন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে স্বাস্থ্যসেবাখাত বিষয়ে ভিশন ২০৪১ এর লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। আজ ৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দির আহমেদ এসব কথা বলেন।

সভায় তিনি আরও বলেন, দেশের রোগীদের উন্নত চিকিৎসেবা প্রদানের লক্ষ্যে ওই সময়ে দেশে কত সংখ্যক চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসক প্রয়োজন হবে তা নির্ধারণ করতে কার্যকরী উদ্যোগ নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ ওই সভায়  উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, ডিন অধ্যাপক ডা. শিরিন তরপদার, ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার প্রমুখসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক ও মেডিক্যাল কলেজের অধ্যক্ষগণ ।

এসকে/এএ