শিরোনাম
◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন? 

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২২, ০৯:১৫ রাত
আপডেট : ০৫ অক্টোবর, ২০২২, ০৯:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনায় মৃত্যু ২, শনাক্তের হার ১৩ দশমিক ৮৬ শতাংশ

করোনা ভাইরাস

শাহীন খন্দকার : দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দুইজন মারা গেছেন। আগের দিন এই রোগে ১জন মারা গিয়েছিল। এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৭৪ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

গতকাল ৫ অক্টোবর ৮৮২টি পরীক্ষাগারে ৩ হাজার ৯৬৬ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৫৪৯ জন করোনাভাইরাসে শনাক্ত  হয়েছেন। এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ২০ লাখ ২৮ হাজার ১১৪ জন। দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৮ লাখ ৯৮ হাজার ৪৮০ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ২৮ হাজার ১১৪ জন।

এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৮৬ শতাংশ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ২৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৬৭ হাজার ৩৬৯ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ০২ শতাংশ। মঙ্গলবার সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ০২ শতাংশ।

এদিকে, ঢাকা মহানগরীতে গত ২৪ ঘন্টায় নমুনা ২ হাজার ৮৫৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩৯৬ জন। শনাক্তের হার ১৩ দশমিক ৬৪ শতাংশ। 

প্রসঙ্গত, দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়