শিরোনাম
◈ বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে উঠে এলো নতুন তথ্য ◈ জিপ লাইন-জায়েন্ট সুইংয়ে নতুন আকর্ষণ, পর্যটকে জমজমাট খাগড়াছড়ি ◈ ৩১ বছরেও জাতীয় গ্রিডে আসেনি ভোলার গ্যাস ◈ সংকটে পড়া ব্যাংকে পুরোনো শেয়ারধারীদের ফেরার সুযোগ বাতিল হচ্ছে ◈ ৬ মাস ধরে শিশুকে যৌ.ন নির্যাতনের অভিযোগ, মাদরাসার শিক্ষকসহ গ্রেফতার ৫ ◈ শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী ◈ বেনসন-স্টার-ডার্বির নকল মোড়ক, মিরপুরে কারখানায় অভিযান ◈ চীনের অর্ডার সরছে, মার্কিন বাজারে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ-সুযোগ ◈ শাহজালাল বিমানবন্দরে ২৫ কোটি টাকার স্বর্ণের বার জব্দ ◈ রাজধানীর কাফরুলে অপহৃত ৭ বছরের শিশু শরীয়তপুরে উদ্ধার, নারী গ্রেফতার

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২৪ সকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পায়ের পাতায় এই পরিবর্তন দেখলে সতর্ক হোন, হতে পারে লিভারের সংকেত

লিভার শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ এবং এর কর্মক্ষমতা কমে গেলে আপনার শরীর বিভিন্নভাবে সংকেত দিয়ে থাকে। অবাক হলেও সত্যি—  লিভারের সমস্যার প্রাথমিক কিছু লক্ষণ পায়ের পাতা কিংবা পায়ের মাধ্যমেও প্রকাশ পেতে পারে। 

লিভার যখন প্রোটিন (অ্যালবুমিন) তৈরি করতে পারে না, তখন রক্তনালি থেকে তরল বের হয়ে টিস্যুতে জমা হয়। এর ফলে পায়ের পাতা, গোড়ালি কিংবা পায়ে পানি জমে ফুলে যায়, যাকে পেরিফেরাল এডিমা বলা হয়।

লিভারে সমস্যা হয়েছে তা বোঝা যাবে পায়ের পাতা দেখে? কোন লক্ষণগুলো একেবারেই অবহেলা করা ঠিক নয়? তার একটি তালিকা নিচে দেওয়া হলো— 

পা ও গোড়ালিতে ফোলাভাব, পায়ের তলায় তীব্র চুলকানি, পায়ে অসাড়তা বা ঝিনঝিন করা, ত্বকের রঙ পরিবর্তন (হলদেটে ভাব), স্পাইডার অ্যানজিওমাস এবং পায়ের নিচে লাল বা বাদামি দাগ দেখা দেবে।

সাধারণত রক্ত সঞ্চালনের সমস্যা বা লিভারের কার্যক্ষমতা হ্রাসের কারণে পায়ের নিচে ছোট লাল বা বাদামি দাগ দেখা দিতে পারে। চোখ যেমন মনের আয়না, ঠিক তেমনই স্বাস্থ্যের আয়না হতে পারে পায়ের পাতা। দেহের অন্য যে কোনো অংশের থেকে পায়েই রয়েছে সবচেয়ে বেশি স্নায়ু। সারা দেহের অসংখ্য স্নায়ু এসে শেষ হচ্ছে পায়ের পাতায়। পায়ের পাতা চোখের আড়ালে থাকলেও শরীরের অনেক কিছু নিয়ন্ত্রণ করে। ঠিক যেমন লিভার।

আর লিভার হলো— শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রোটিন উৎপাদনে, শরীর থেকে দূষিত পদার্থ নিষ্কাশনে লিভারের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। লিভারের কার্যকারিতা নষ্ট হলে তার প্রভাব পড়ে সমগ্র শরীরেই। রক্ত সঞ্চালনও বিঘ্নিত হয়। ফলে পায়ের পাতাতেও তার কিছু প্রতিফলন লক্ষ করা যায়। 

এ বিষয়ে চিকিৎসক অনুজ পাহুজা বলছেন, অনেক সময় সাধারণ কিছু উপসর্গও ইঙ্গিতবাহী হয়। পায়ের পাতা ফুলে যাওয়া নানা সমস্যার ইঙ্গিতবাহী। হার্টের অসুখ, ডায়াবেটিস থাকলে এমনটা হয়। তবে কখনো কখনো তা লিভারের সমস্যার দিকেও ইঙ্গিত করতে পারে। একে বলা হয় ‘পেডাল এডিমা’। লিভার অ্যালবুমিন নামক প্রোটিন ঠিকমতো তৈরি করতে না পারলে কখনো কখনো এমন লক্ষণ দেখা দিতে পারে।

আর নখ হলুদ হয়ে যাওয়া, ত্বক হলদেটে দেখানোও লিভারের অসুখের ইঙ্গিত দেয়। জন্ডিস হলে সাধারণত ত্বক ও নখ হলুদ হয়ে যায়। চোখও হলুদ দেখায়। প্রাকৃতিক আলোয় এই রঙের তফাত ভালেঅ করে বোঝা যায়।

এ ছাড়া ঘন ঘন পায়ের পাতা চুলকাচ্ছে? ত্বকের সংক্রমণ যেমন কারণ হতে পারে, ঠিক তেমনই লিভারের অসুখের ইঙ্গিতবাহীও হতে পারে এই উপসর্গ। একে বলা হয় কোলেস্ট্যাটিক প্রুরিটাস, লিভারের অসুখের জন্যই পায়ের পাতা চুলকাতে থাকে। রক্তে বাইল সল্ট বা পিত্ত লবণ জমে গেলে এমনটা হতে পারে। এটি অনেক সময় লিভারের অসুখের প্রাথমিক লক্ষণ হতে পারে।

সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ