শিরোনাম
◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়? ◈ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই ◈ জাতীয় গ্রিডে বাড়ছে গ্যাস, কাল আসছে আরও এক এলএনজি কার্গো ◈ জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’ ◈ বয়স জালিয়াতির কার‌ণে এক সঙ্গে ৫০০ জন কু‌স্তি‌গির বহিষ্কার ◈ ‘যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রেমিট্যান্সের শীর্ষে ফের সৌদি আরব’

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৪৪ বিকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেঙ্গুতে একদিনে আরও ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩২৪

দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩২৪ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১০২ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও ছাড়িয়েছে ৩৭ হাজার।

বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এক বিবৃতিতে জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুজন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন, চট্টগ্রাম বিভাগ ও ময়মনসিংহ বিভাগে একজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে মোট ৩৭ হাজার ১৭০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ১০২ জন।

এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। সেখানে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা বিভাগে ১৮, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৩, ময়মনসিংহ বিভাগে ১০, বরিশালে ৯, চট্টগ্রামে ৭, রাজশাহীতে ৪ এবং ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে বিভাগের অন্যান্য এলাকায় ৩ জনের মৃত্যু হয়েছে। রংপুর ও সিলেট বিভাগে একজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৪১ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৩৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা জেলার অন্যান্য এলাকায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৯৮ জন।

এছাড়া বরিশাল বিভাগে ১২১, চট্টগ্রামে ১৩৯, খুলনায় ২৪৬, ময়মনসিংহে ৮৭, রাজশাহীতে ১১৪, রংপুরে ৩৪ এবং সিলেটে ৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মাসভিত্তিক হিসাবে চলতি বছরের আগস্টে ডেঙ্গুর প্রকোপ ছিল সবচেয়ে বেশি। এ মাসে ২০ হাজার ৫৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। একই মাসে সর্বোচ্চ ৪৩ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। এর মধ্যে ২০২৩ সালে ডেঙ্গু নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই বছরই ডেঙ্গুতে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। একই সময়ে শনাক্ত রোগীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ২ হাজার।

 

  • সর্বশেষ