শিরোনাম
◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়? ◈ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই ◈ জাতীয় গ্রিডে বাড়ছে গ্যাস, কাল আসছে আরও এক এলএনজি কার্গো ◈ জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’ ◈ বয়স জালিয়াতির কার‌ণে এক সঙ্গে ৫০০ জন কু‌স্তি‌গির বহিষ্কার ◈ ‘যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রেমিট্যান্সের শীর্ষে ফের সৌদি আরব’

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪৫ বিকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের সুইজগেট খালাসী ডাঙ্গীর রাব্বি খালাসী (২৪) নামের এক মাদকাসক্ত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় পুলিশ রাব্বির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। মৃত রাব্বি ওই একালার মোয়াজ্জেম খালাসীর ছেলে। 

নিহতের মা লিপি বেগম জানিয়েছেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। রাব্বির স্ত্রী ও ৩ বছরের একটা পুত্র সন্তান রয়েছে। রাব্বি গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর বাড়ীতে ফিরে নাই।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে গ্রামের পাশে একটা নির্জন স্থানে গাছের ডালের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। পরে বিষয়টি সদরপুর থানা পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে থানার এএসআই আসাদুজ্জামান রিপন ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত রাব্বি মাদকাসক্ত ছিলেন। রাব্বির পিতা মোয়াজ্জেম খালাসী একাধিকবার তার সন্তান মাদকাসক্ত বলে আমাদের জানিয়েছেন। মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ