শিরোনাম
◈ ২০২৭ সালে ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিনের সরকারি ছুটি ঘোষণা ◈ বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে মার্কিন কোম্পানিগুলোকে আহ্বান স্পিকারের ◈ দিল্লিতে তিনতলা ভবন ধসে নিহত ২, ধ্বংসস্তূপে আটকে থাকার আশঙ্কা বহুজনের ◈ এইচএসসি পরীক্ষায় এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের বিশেষ পরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর, ফল ২৩ ডিসেম্বর ◈ মোংলা বন্দরকে ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অর্থনৈতিক উন্নয়নের নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা সরকারের ◈ অ্যাম্বুলেন্স সেবা সিন্ডিকেটের দখলে, ভাড়ায় লাগাম নেই; রোগী ও মরদেহ পরিবহনে চরম ভোগান্তি ◈ মধ‌্যবর্তী নির্বাচ‌নে ট্রাম্পের দলের হারের নেপথ্যে ইরান যুদ্ধ, স্বীকার করলেন ভাইস প্রেসি‌ডেন্ট ◈ কুমিল্লায় এনআইডি করতে গিয়ে ঘুষের প্রতিবাদ, নির্বাচন কর্মকর্তার কক্ষে প্রবাসীকে মারধরের অভিযোগ ◈ বরিশালে বছরে ৩০ হাজার মানুষ আক্রান্ত ছানিতে, এক কোটি মানুষের ভরসা এক শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ◈ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শীর্ষ অবস্থানে বাংলাদেশ, এবার কঙ্গো গেলেন বিমান বাহিনীর ১১১ জন

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:১৬ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিদিন ১টি করে গাজর খাওয়ার অসাধারণ উপকার সম্পর্কে জানুন

গাজরের হালুয়া খেতে দারুণ মজাদার। শুধু কী তাই? গাজরের স্যুপ, সালাদ কিংবা জুসের পাশাপাশি কাঁচা গাজর চিবিয়ে খেলেও স্বাদের পাশাপাশি মিলবে চমৎকার সব পুষ্টি উপাদান। বিটা ক্যারোটিন, ভিটামিন এ, ভিটামিন কে১, পটাশিয়াম, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্টসহ নানা ধরনের পুষ্টি উপাদান মেলে গাজরে। শীতকালীন এই সবজিটি এখন বাজারে পাওয়া যাচ্ছে। প্রতিদিন একটি গাজর খেলে কোন কোন উপকার পাবেন জেনে নিন। 


⏩ গাজরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, বিশেষ করে দ্রবণীয়  ফাইবার, যা স্বাস্থ্যকর হজমশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ এবং অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখার জন্য ফাইবার অপরিহার্য। প্রতিদিন গাজর খেলে সুস্থ হজমশক্তি বজায় রাখতে পারবেন এবং পেট ফাঁপা ও বদহজমের মতো হজমজনিত সমস্যা প্রতিরোধ করা সম্ভব হবে। গাজরে থাকা উচ্চ জলীয় উপাদান হাইড্রেশন বজায় রাখতেও সাহায্য করে।  

⏩ গাজর আমাদের চোখ ভালো রাখে। এতে প্রচুর পরিমাণে বিটা-ক্যারোটিন থাকে, যা শরীর ভিটামিন এ-তে রূপান্তরিত করে। ভিটামিন এ সুস্থ দৃষ্টিশক্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে কম আলোতে। নিয়মিত গাজর খেলে রাতকানা রোগ থেকে চোখ রক্ষা পাওয়া সম্ভব হয়। বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশনের ঝুঁকিও কমাতে পারে গাজর।

⏩ যদি ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাহলে খাদ্য তালিকায় রাখুন গাজর। এতে ক্যালোরি কম কিন্তু ফাইবার এবং পানির পরিমাণ বেশি। ফলে গাজর অনেকক্ষণ পেট ভরিয়ে রাখতে পারে। যেহেতু গাজরের স্বাদ স্বাভাবিকভাবেই মিষ্টি, তাই এটি স্বাস্থ্যকর উপায়ে চিনিযুক্ত খাবারের আকাঙ্ক্ষাও মেটাতে পারে।

⏩ নিয়মিত গাজর খেলে হৃদরোগের ঝুঁকি কমে। গাজরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং ফাইবার কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। গাজর পটাশিয়ামেরও একটি ভালো উৎস, যা সোডিয়ামের নেতিবাচক প্রভাবের ভারসাম্য বজায় রেখে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। 

⏩ গাজর অপরিহার্য ভিটামিন এবং খনিজ পদার্থের একটি চমৎকার উৎস। গাজরে ভিটামিন কে, ভিটামিন সি, পটাসিয়াম এবং ফাইবারসহ আরও অনেক পুষ্টি উপাদান রয়েছে, যা আমাদের শরীর ভালো রাখে। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া 

 

  • সর্বশেষ