শিরোনাম
◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২২, ০৫:১৭ বিকাল
আপডেট : ০৭ জুলাই, ২০২২, ০৫:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গবেষণার জন্য অনুদান পেলেন বিএসএমএমইউ’র ৪৭ গবেষক

বিএসএমএমইউ’র ৪৭ গবেষক

শাহীন খন্দকার: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ৪৭ জন গবেষককে ১ কোটি ৭১ লক্ষ ৫৭ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে। বৃহস্পতিবার শহীদ ডা. মিল্টন হলে বরাদ্দকৃত অর্থের ৬০ শতাংশ গবেষকদের হাতে তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বিএসএমএমইউতে গবেষকদের যথেষ্ট কাজ করার সুযোগ রয়েছে। গবেষণার কাজে বর্তমান প্রশাসন বরাদ্দ ও বাড়িয়েছে।

তিনি বলেন, প্রয়োজনে বরাদ্দ আরো বাড়ানো হবে। তবু গবেষকদের গবেষণা বৃদ্ধি পাক এটি বর্তমান প্রশাসন চায়। গবেষকদের জন্য বর্তমানে সর্বোচ্চ ১০ লক্ষ বরাদ্দ করার বিধান রয়েছে। গবেষণার সুবিধার্থে আমরা এ সীমা বাড়ানোর বিষয়ে একাডেমিক কাউন্সিল, সিন্ডিকেটে সুপারিশ করব। আশা করি রোগীদের সেবার কথা ভেবে সবাই তা অনুমোদন করবে।

তিনি গবেষকদের বরাদ্দকৃত অর্থ ব্যয়ের বিষয়ে সতর্ক করে দিয়ে বলেন, বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার চাই। অর্থের সুষ্ঠু ব্যবহার করাও গবেষণার অন্যতম একটি কাজ। গবেষণা কাজ শেষে অর্থের হিসাবও জমা দিতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান। ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক অনুষদের ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহীন আকতার প্রমুখ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়