শিরোনাম
◈ ট্রাম্পের বৈশ্বিক শুল্ক অবৈধ ঘোষণা, ঐতিহাসিক রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট ◈ ব্যবসায়ী থেকে তিন মন্ত্রণালয়ের মন্ত্রী: কে এই শেখ রবিউল আলম? ◈ গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ◈ সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী ◈ ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, জানা গেল কে কোন দায়িত্বে? ◈ ফুটবল বিশ্বকাপ দেখতে আবেদন পড়েছে ৫০ কো‌টি ৮০ লাখ ◈ শেখ হাসিনা কি নেতাকর্মী‌দের ৩২ নম্ব‌রে যাতায়ত ও আওয়ামী লীগের কার্যালয় খোলার নির্দেশ দিয়েছেন?  ◈ দুই মাস পর ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ ◈ রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না, আশ্বাস দিলেন ধর্মমন্ত্রী ◈ এলডিসি উত্তরণ: তিন বছর স্থগিত চেয়ে জাতিসংঘে চিঠি দিলো বাংলাদেশ

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:০২ বিকাল
আপডেট : ১৪ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মঙ্গলবার থেকে বহির্বিভাগ সেবা চালুর ঘোষণা, সীমিত চলবে ইনডোর

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) থেকে হাসপাতালে বহির্বিভাগ সেবা চালু ও সীমিত আকারে ইনডোর সেবা চালুর ঘোষণা দিয়েছেন ঢাকা মেডিকেলের আন্দোলনরত চিকিৎসকরা। জরুরি বিভাগ আগের মতো চালু থাকবে বলেও জানান তারা।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ঢামেকের প্রশাসনিক ভবনের পাশে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলনকারী চিকিৎসকরা এ কথা জানান। নিউরোসার্জারি বিভাগের আবাসিক সার্জন আব্দুল আহাদ এসময় বক্তব্য দেন। রোগীদের স্বার্থে প্রাইভেট সেবা চালু থাকবে বলে জানান তিনি।

আন্দোলনকারীরা জানান, আউটডোর সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত চালু থাকবে। এছাড়া সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন তারা।

ডা. আহাদ বলেন, গতকাল (রোববার) উপদেষ্টা আমাদের সঙ্গে কথা বলেছেন। এরই মধ্যে ঢামেকে হামলায় জড়িত একজন এবং সোহরাওয়ার্দী মেডিকেলে হামলাকারী চারজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, ঢামেক, মুগদা ও সোহরাওয়ার্দীতে মেডিকেলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার এবং দেশদ্রোহীরা অস্থিতিশীল করার চেষ্টা করছে। অন্যান্য হাসপাতালের নিরাপত্তা জোরদার করা না হলে এমন পরিস্থিতি আরও বাড়বে।

রোগীর নিরাপত্তা নিশ্চিত করণে পদক্ষেপ নিতে হবে জানিয়ে তিনি বলেন, অতি দ্রুত জেলা, উপজেলার সরকারি হাসপাতালে চিকিৎসক ও রোগীর সুরক্ষায় নিরাপত্তা বাহিনী দিতে হবে।

তিনি আরও বলেন, দেশে গণ-আন্দোলনের প্রধান দাবি ছিল ফ্যাসিবাদের সংস্কার। কিন্তু দেশের সবচেয়ে বড় মন্ত্রণালয় হওয়া স্বত্বেও কোনো সংস্কার হয়নি। দেশে আগেও চিকিৎসকদের ওপর হামলা হয়েছে, অথচ বিচার হয়নি।

এসময় দুই দফা দাবি উপস্থাপন করে আহাদ জানান, দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে আইন প্রণয়ন করে স্বাস্থ্য পুলিশ চালু করতে হবে। সূত্র : জাগোনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়