শিরোনাম
◈ স্ত্রী-দেড় বছরের সন্তানকে হত্যার পর প্রবাসী স্বামীর আত্মহত্যার অভিযোগ ◈ নতুন পে-স্কেলে বাড়িভাড়া-চিকিৎসা-শিক্ষা ভাতায় বড় পরিবর্তন ◈ প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, যা বেরিয়ে এলো তদন্তে ◈ ৩ শিশু সন্তানকে হত্যার পর বাবারও বিষপান ◈ ছবি তুলতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার ◈ রাজধানীতে নাশকতার পর নিরাপত্তা জোরদার, ২০০-এর বেশি চেকপোস্ট ◈ এক সপ্তাহের ব্যবধানে আবারও বাড়ল সোনা-রুপার দাম ◈ নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি, বকেয়াসহ বাড়তি বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা ◈ জনগণের রায় বাস্তবায়নে বিএনপিকেই বাধ্য হতে হবে, পানি খাবে তবে ঘোলা করে: শফিকুর রহমান ◈ জাতিসংঘে আস্থা পুনরুদ্ধার ও রোহিঙ্গা সংকট নিয়ে যা বললেন খলিলুর রহমান

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৪৫ রাত
আপডেট : ১৩ মে, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ ঘণ্টা পর ঢামেকের জরুরি সেবা চালু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর সচল হলো জরুরি স্বাস্থ্য সেবা বিভাগে। রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের উপস্থিতি চালু করা হয় জরুরি বিভাগের সেবা কার্যক্রম।

এর আগে সকাল ৯টা ৩০ মিনিট থেকে ঢামেকে বন্ধ ছিল জরুরি স্বাস্থ্য সেবা।

হাসপাতালের পরিচালক এসে টিকিট কাউন্টার খুলে বিক্রির নির্দেশ দেন। এরপরই তালা খুলে দেওয়া হয়। এসময় জরুরি বিভাগের গেটে এবং হাসপাতালের ভেতরে অসংখ্য সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় হাসপাতাল পরিচালক বলেন, আমরা এখন হাসপাতালের জরুরি স্বাস্থ্যসেবা চালু করেছি। এখানে চিকিৎসকদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করেছি। জরুরি বিভাগের পাশাপাশি আইসিইউ, সিসিইউ, এচডিইউসহ জরুরি স্বাস্থ্যসেবাগুলো চালু হয়েছে। আন্দোলনকারীদের দাবির প্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সূত্র : জাগোনিউজ

  • সর্বশেষ