শিরোনাম
◈ বিদেশে বাংলাদেশি মিশনে এমপিদের সফর-সভা নিয়ে নতুন নির্দেশনা ◈ ইথানলের উৎপাদন বাড়লেও নেই চাহিদা, ৭০০ কোটি লিটার উদ্বৃত্ত নিয়ে বিপাকে ভারত ◈ শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা! ◈ বার বার বিমান বাংলাদেশে স্বর্ণের চালান ও কর্মীসহ আটক: ‘স্বর্ণের খনি’ হয়ে উঠছে উড়োজাহাজ? ◈ চট্টগ্রাম বন্দরে ট্রেইলার শ্রমিককে মারধরের অভিযোগ, বন্ধ কনটেইনার ডেলিভারি ◈ মিরপুরে হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা ◈ নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় এজহারভুক্ত আসামী গ্রেফতার মিজানুর রহমান ◈ দেশে চুরি হওয়া ফোন চীনে কিনে সেটি আবার ঢাকায়, প্র'তারিত বহু ব্যবসায়ী (ভিডিও) ◈ নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার, ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ◈ সৌদি আরবে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৪, ০৯:৩৫ রাত
আপডেট : ১৪ মে, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢামেকে কোটা আন্দোলনে নিহত ৮৯ জনের ময়নাতদন্ত সম্পন্ন

মুযনিবীন নাইম: [২] রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কোটা আন্দোলনে নিহত ৮৯ জনের ময়নাতদন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্পন্ন হয়েছে।

[৩] বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ সূত্রে এ তথ্য জানা গেছে।

[৪] নাম প্রকাশে অনিচ্ছুক মর্গের এক সহকারী জানান, গত ১৭ জুলাই তারিখ থেকে এ পর্যন্ত কোটা আন্দোলনে নিহত ৮৯ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে দুইজন পুলিশ সদস্য, দুইজন সাংবাদিক ও একজন আনসার সদস্য রয়েছেন। এদের মধ্যে অজ্ঞাত আটটি মরদেহ বেওয়ারিস হিসেবে আঞ্জুমান মফিদুলের কাছে হস্তান্তর করা হয়েছে।

[৫] তিনি বলেন, গত ১৭ জুলাই ঢাকা কলেজ ছাত্রলীগের সদস্য সবুজ আলীসহ দুইজনের ময়নাতদন্ত হয়। এছাড়া, গত ১৯ জুলাই ছয়জনের, ২০ জুলাই ২১ জনের, ২১ জুলাই ৩৬ জনের, ২২ জুলাই ১০ জনের, ২৩ জুলাই নয় জনের, ২৪ জুলাই তিন জনের ও ২৫ জুলাই দুইজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

[৬] জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে দুই পুলিশ সদস্যের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে তারা হলেন, রায়েরবাগে গুলিবিদ্ধ এএসআই মুক্তাদির ও রায়েরবাগে গণপিটুনিতে নিহত নায়েক মোহাম্মদ গিয়াস উদ্দিন। 

[৭] এছাড়া, দুই সাংবাদিক হলেন, যাত্রাবাড়ীর কাজলায় গুলিবিদ্ধ ঢাকা টাইমসের মেহেদী হাসান ও নিউমার্কেটে দ্য ডট লাইভের তাহির জামান প্রিয়।

[৮] এদিকে, মতিঝিলে গুলিবিদ্ধ হয়ে নিহত আনসার সদস্য জুয়েলের মরদেহেরও ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।এছাড়া, ময়নাতদন্ত ছাড়াই আটজনের মরদেহ স্বজনরা নিজ দায়িত্বে নিয়ে গেছেন। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ