শিরোনাম
◈ মুস্তাফিজের স‌ঙ্গে পূর্ব প‌রিচয় বার্মিংহাম কো‌চের, এ কার‌ণেই সু‌যোগ পে‌লেন হা‌ন্ড্রেড ব‌লের টুর্না‌মে‌ন্টে ◈ হরমুজ প্রণালী দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ আহ্বান, সরাসরি প্রত্যাখ্যান ফ্রান্সের ◈ প্রচুর টাকা ঢেলেও প‌য়েন্ট টে‌বি‌লের তলানীতে লিভারপুল  ◈ প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করলো আমিরাত সরকার ◈ ইরানের পাল্টা হামলায় প্রতিরক্ষা সংকটে ইসরায়েল ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

প্রকাশিত : ০৯ জুন, ২০২৩, ০৩:০৬ রাত
আপডেট : ০৯ জুন, ২০২৩, ০৩:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাজনে বন উজাড় ৩১ শতাংশ কমেছে

ফাইল ছবি

আখিরুজ্জামান সোহান: ব্রাজিলে প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভার পাঁচ মাসের শাসনকালে গত বছরের একই সময়ের তুলনায় আমাজনে বন উজাড় ৩১ শতাংশ কমেছে। কর্মকর্তারা বুধবার এ কথা জানান। সূত্র: বাসস

জাতীয় মহাকাশ সংস্থার ডিটার সার্ভিলেন্স কর্মসূচি বলছে, স্যাটেলাইট পর্যবেক্ষণে দেখা গেছে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এক হাজার ৯৮৬ বর্গ কিলোমিটার বনভূমি ধ্বংস হয়েছে। গত বছর একই সময়ে এর পরিমাণ ছিল দুই হাজার ৮৬৭ বর্গকিলোমিটার।

পরিবেশবিদদের জন্যে একে একটি সুখবর হিসেবেই বিবেচনা করা হচ্ছে। কারণ দেশটির সাবেক কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসনানোর সময়ে আমাজন বন ব্যাপকহারে উড়াড় হতে থাকে।

বামপন্থী প্রেসিডেন্ট লুলা ১ জানুয়ারি ক্ষমতায় এসে আমাজন রক্ষায় দৃঢ় অঙ্গীকারের ঘোষণা দেন। এছাড়া সোমবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বনউজাড় প্রতিরোধে তিনি নতুন পরিকল্পনার ঘোষণা দিয়েছেন।

তিনি বলেছেন, আমাদের  গ্রহের জলবায়ুর ভারসাম্য রক্ষায় ব্রাজিল বড়ো ধরনের ভূমিকা পালন করছে। আমাজনকে অনেক ধন্যবাদ। তিনি আরো বলেন, আমাজন ধ্বংস রোধের মাধ্যমে বিশ্বের উষ্ণতাও কমানো সম্ভব।

তবে বিশেষজ্ঞরা বলছেন, নতুন সরকারের আসল পরীক্ষা সামনের মাসগুলোতে শুরু হবে। কারন জুলাইয়ে শুষ্ক আবহাওয়া শুরু হয়। আর এ সময়টি সাধারণত বন উজাড় ও দাবানলের সর্বোচ্চ মৌসুম। 

এমএএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়