শিরোনাম
◈ চীন-ভারতের দ্বন্দ্ব এড়িয়ে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বাংলাদেশ ◈ জাপানে তারেক রহমানের চার দিনের সরকারি সফর : বিনিয়োগ ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা, অর্থনৈতিক অংশীদারত্বে জোরদার ◈ প‌্যা‌রি‌সে বিক্ষোভের উত্তাপ, সোমবার রাতে পিএসজির ম্যাচ ◈ ইসলামবিদ্বেষের ছায়ায় ইউরোপ, কতটা নিরাপদ মুসলিমরা? : আল-জাজিরার বিশ্লেষণ ◈ বাস-ট্রেনে হেডফোন ছাড়া গান শুনলে ও অসৌজন্যমূলক আচরণ করলে কোন দেশে কত জরিমানা? ◈ প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের: শামা ওবায়েদ ◈ বলপ্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে দুর্বল ভাবে মানুষ: আইজিপি ◈ মাদরাসায় বলাৎকার: কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার ◈ কালিয়াকৈর হাইটেক পার্কে ১০০ কোটি ডলারের নয়, ১০ কোটি ডলারে ক্যান কারখানা গড়ছে চীনা প্রতিষ্ঠান ◈ গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৬, ০৮:০৮ রাত
আপডেট : ২৪ অক্টোবর, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকা প্রকাশ, তালিকায় নেই কক্সবাজার

এশিয়ার সেরা ২০টি সমুদ্রসৈকতের তালিকা প্রকাশ করেছে ভ্রমণবিষয়ক আন্তর্জাতিক ম্যাগাজিন ‘কনডে নাস্ট ট্রাভেলার’। পাঠকদের ভোটে তৈরি ‘রিডার্স চয়েস অ্যাওয়ার্ডস ২০২৬’-এর এই তালিকায় এশিয়ার সেরা সৈকতের তালিকায় প্রথম স্থান পেয়েছে শ্রীলঙ্কার আরুগাম বে।

ম্যাগাজিনটির প্রকাশিত তালিকায় এশিয়ার ২০টি সৈকতের মধ্যে শ্রীলঙ্কার চারটি, থাইল্যান্ডের চারটি, ভারতের চারটি, ইন্দোনেশিয়ার তিনটি, মালয়েশিয়ার তিনটি এবং ফিলিপাইনের দুটি সৈকত আছে। তবে তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের কক্সবাজার সমুদ্রসৈকতের।

তালিকায় প্রথম হওয়া আরুগাম বে পেয়েছে এক শর মধ্যে ৯৮ দশমিক ৮৪ স্কোর। দ্বিতীয় স্থানে থাকা থাইল্যান্ডের রাইলে বিচের স্কোর ৯৪ দশমিক ৪৪। তৃতীয় স্থানে আছে মালয়েশিয়ার পেরাক রাজ্যের পাংকর দ্বীপের কোরাল বিচ। এর স্কোর ৯৩ দশমিক ৩৩।

‘কনডে নাস্ট ট্রাভেলার’ জানিয়েছে, বিশ্বের বিভিন্ন অঞ্চলের সমুদ্রসৈকত নিয়ে পাঠকের কাছে জানতে চাওয়া হয়েছিল। তাঁদের পছন্দের ভিত্তিতেই এবারের রিডার্স চয়েস অ্যাওয়ার্ডসের তালিকা তৈরি করা হয়েছে।

১০০–এর মধ্যে কোন সৈকত কত স্কোর পেল

১. আরুগাম বে বিচ, শ্রীলঙ্কা, স্কোর ৯৮.৮৪
২. রাইলে বিচ, থাইল্যান্ড, স্কোর ৯৪.৪৪
৩. কোরাল বিচ, পাংকর দ্বীপ, মালয়েশিয়া, স্কোর ৯৩.৩৩
৪. বোরাকে, ফিলিপাইন, স্কোর ৯৩.০১
৫. নুসা দুয়া বিচ, ইন্দোনেশিয়া, স্কোর ৯২.৯৩
৬. পেরহেনতিয়ান দ্বীপপুঞ্জ, মালয়েশিয়া, স্কোর ৯২.৭৮
৭. পান্তাই পাদাং পাদাং, ইন্দোনেশিয়া, স্কোর ৯১.৬৭
৮. লাংকাউই দ্বীপ, মালয়েশিয়া, স্কোর ৮৮.৬৭
৯. বেনটোটা বিচ, শ্রীলঙ্কা, স্কোর ৮৮.৩৩
১০. আও নাং বিচ, থাইল্যান্ড, স্কোর ৮৫.৫৬
১১. রাধানগর বিচ, ভারত, স্কোর ৮৫.০০
১২. এল নিডো, ফিলিপাইন, স্কোর ৮৪.৮৪
১৩. আগোন্ডা বিচ, ভারত, স্কোর ৮৪.১২
১৪. তাঙ্গালে বিচ, শ্রীলঙ্কা, স্কোর ৮৩.৩৩
১৫. আনজুনা বিচ, ভারত, স্কোর ৮২.৬৭
১৬. পাতায়া বিচ, থাইল্যান্ড, স্কোর ৮১.৬৭
১৭. গিলি ত্রাওয়ানগান বিচ, ইন্দোনেশিয়া, স্কোর ৮০.০০
১৮. মায়া বে, থাইল্যান্ড, স্কোর ৭৯.৭৪
১৯. নেগোম্বো বিচ, শ্রীলঙ্কা, স্কোর ৭৮.৯২
২০. গোকর্ণ বিচ, ভারত, স্কোর ৭৭.৫৭

  • সর্বশেষ