শিরোনাম
◈ দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা? ◈ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা ◈ কলেরার টিকা দেওয়া শুরু: কারা পাবেন, কারা পাবেন না ◈ ৬৪ রানে অলআউট হয়ে গেলো বাংলাদেশ ◈ ক্ষমতায় ছয় মাসেও আস্থাভাজন কর্মকর্তা খুঁজতে হিমশিম বিএনপি সরকার! ◈ ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন ◈ দেশের হাসপাতালে অ্যান্টিবায়োটিকের ৯১% ‘ওয়াচ’ শ্রেণির, বাড়ছে প্রতিরোধী জীবাণুর ঝুঁকি! ◈ 'সুন্দরপুর-১ কূপ থেকে গ্যাস তোলা যাবে টানা ২০ বছর, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট'(ভিডিও) ◈ ইসরায়েলপন্থিদের কোটি ডলারের প্রচারণা পেরিয়ে জয়ী ফিলিস্তিনপন্থি আয়েশা! ◈ বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

প্রকাশিত : ১৯ জুন, ২০২৬, ০২:০২ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও দেশে ভূমিকম্প

দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯টা ২৯ মিনিটে এ ভূমিকম্প রেকর্ড করা হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। রিখটার স্কেলে এর মাত্রা ৪ দশমিক ৪, যা তুলনামূলকভাবে হালকা।

আবহাওয়া অধিদফতর জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর এলাকায়। ঢাকা থেকে এর দূরত্ব প্রায় ৩৬১ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। ফলে আশপাশের বিভিন্ন অঞ্চলেও কম্পন অনুভূত হয়। কম্পনে কিছু এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে গত ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে দেশে ভূমিকম্প অনুভূত হয়।

ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫। ইএমএসসির তথ্যানুযায়ী, ওই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের শিলচর এলাকায়, যা সিলেটের করিমগঞ্জ সীমান্তের কাছাকাছি অবস্থিত। রিখটার স্কেলে ৪ দশমিক ৫ মাত্রার এই কম্পনে আশপাশের এলাকায় হালকা ঝাঁকুনি অনুভূত হয়। এছাড়া, গত ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটের দিকে আরও একটি ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৬। ওই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভুটান। ওই সময় দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘক্ষণ ধরে কম্পন অনুভূত হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়