শিরোনাম
◈ কাবুলে পা‌কিস্তা‌নের বিমান হামলা, বিশ্ববাসীর কাছে ক্রিকেটার গজানফরের আবেগঘন বার্তা ◈ যুদ্ধ পরিস্থিতির প্রভাব, ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল ◈ ঈদযাত্রায় মহাখালীতে বাস সংকট, টিকিট না পেয়ে যাত্রীদের ভোগান্তি ◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি

প্রকাশিত : ১১ জুন, ২০২৫, ০২:৪৫ দুপুর
আপডেট : ১০ অক্টোবর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশজুড়ে তীব্র গরম, তাপপ্রবাহ চলবে আরও ৩ দিন

সর্বত্রই তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৩৮ ডিগ্রির ঘরে। এই অবস্থায় ঢাকাসহ দেশের ৪৯ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। দেশজুড়ে চলমান তাপপ্রবাহের এমন দাপট আরও ৩ দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১১ জুন) আবহাওয়াবিদ বজলুর রশিদ এমনটা জানিয়েছেন। তিনি বলেন, সারাদেশে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে আরও তিন দিন।

এই আবহাওয়াবিদ জানান, বাংলাদেশের উপর মৌসুমি বায়ু কম সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এতে বৃদ্ধি পেয়েছে দেশের তাপমাত্রা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নীলফামারীতে দেশের সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে, ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে রাজধানীতে তাপমাত্রা কিছুটা কমেছে। তবে বুধবার তাপমাত্রা ৩৪ ডিগ্রি থাকতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়