শিরোনাম
◈ সংস্কার নাকি সংশোধন, কোথায় আটকে আছে জুলাই সনদ? ◈ ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ১৭৪ বাংলাদেশি দেশে ফিরছেন ◈ মধ্যপ্রাচ্যে রপ্তানি হচ্ছে হাটহাজারীর ঐতিহ্যবাহী মিষ্টি মরিচ ◈ খুলনায় নিরাপত্তা শঙ্কায় জমা আগ্নেয়াস্ত্র ফেরত চাইলেন ১৮ জন, আবেদনকারীদের মধ্যে আওয়ামী লীগ নেতাও ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ ◈ দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাইবার সুরক্ষা আইন নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার ◈ গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, হামলা-ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগ, আহত ১০ ◈ আগামী ৫ দিন তাপমাত্রা কমার আভাস, বৃষ্টি হতে পারে ৩ বিভাগে ◈ পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে কঠোর আইন আনছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ◈ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৪, ১২:৩২ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্টি দুর্যোগ সহ নানান দুর্যোগ নিয়ে চ্যানেল আইয়ের মাসিক অনুষ্ঠান "দুর্যোগ কথা"

মনিরুল ইসলাম  : প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্টি দুর্যোগ সহ নানান দুর্যোগ নিয়ে চ্যানেল আইয়ের মাসিক অনুষ্ঠান "দুর্যোগ কথা" প্রচারিত হচ্ছে প্রতিমাসের সপ্তাহে। এ মাসের বিষয় : সুযোগ মোকাবেলায় জনগণের ভূমিকা ও সরকারের করণীয়। এ বিষয়ে আলোচনার জন্য  অতিথি হিসেবে উপস্থিত আছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব ফারুক ই আজম। 

তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রাণ মন্ত্রণালয়ের আধুনিকায়নের  পক্ষে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন, যে পদক্ষেপগুলো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে উন্নত ভূমিকা পালন করবে এবং মনুষ্য সৃষ্ট দুর্যোগের ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে ভূমিকা রাখবে। তিনি বলেন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন বাহিনী থেকে একটি যৌথ বাহিনী তৈরি করবেন যারা দুর্যোগ কালীন অবস্থায় দুর্যোগ মোকাবেলায়  অগ্রণী ভূমিকা পালন করবে। তাদের জন্য দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে উন্নত উন্নত ট্রেনিং এর ব্যবস্থা করবেন। 

মোহাম্মদ মনসুরুল হকের পরিকল্পনা ও উপস্থাপনা এবং সেহাঙ্গল বিপ্লবের পরিচালনায় দুর্যোগ কথা অনুষ্ঠানের দশম পর্বের অতিথি হিসেবে তিনি বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের পর এই মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ অনেকগুলো সত্য গ্রহণ করেছে, যে সিদ্ধান্তগুলো কার্যকর হলে দেশের দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।

 এ অনুষ্ঠানটি প্রচার হবে আজ বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটে শুধুমাত্র চ্যানেল আইতে। এ অনুষ্ঠানে ঢাকা  বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ছাত্র-ছাত্রীরা প্রশ্ন পর্বে অংশগ্রহণ করে থাকেন।

  • সর্বশেষ