শিরোনাম
◈ সৌদি আরবের মদিনা অভিমুখে হুথিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংসের দাবি সৌদি জোটের ◈ সৈয়দপুর বিমানবন্দরে আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালুর দাবি, হাজার কোটি টাকার কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনা উত্তরবঙ্গে ◈ পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের পাউরুটির ভেতরে মিলল ধারালো ব্লেড, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ ২০৩০ সালের মধ্যে আঞ্চলিক শিপিং হাব হচ্ছে চট্টগ্রাম বন্দর, চলছে, ডিসেম্বরের মধ্যে হচ্ছে ‘স্মার্ট বন্দর’ ◈ পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতে দক্ষ হতে হবে শিশুদের: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মহেশখালী থেকে পতেঙ্গা সমুদ্রের তলদেশ দিয়ে তেল পরিবহণ শুরু হচ্ছে ইন্দোনেশিয়ার কোম্পানি পরিচালনায় ◈ নতুন যে দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী ◈ বদলি ইব্রাহিমের গোলে ভুটা‌নের বিরু‌দ্ধে বাংলাদেশের স্বস্তির জয় ◈ সাফে রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারাল ভারত ◈ টেকনাফে মানবপাচারকারী চক্রের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:০৬ দুপুর
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভালোবাসার দিনে ‘দরদ’ ছবির ফার্স্ট লুক প্রকাশ

শাকিব খান

শিমুল চৌধুরী ধ্রুব: [২] ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল অনন্য মামুনের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। কিন্তু নানান জটিলতায় সিনেমাটি মুক্তি পায়নি। তবে বুধবার (১৪ ফেব্রুয়ারি) প্রকাশ্যে এলো ছবিটির ফার্স্ট লুক। যেখানে ছবির নায়ক শাকিব খানকে দেখা গেছে মারকুটে ভূমিকায়।

[৩] এদিন শাকিব খান তার ফেসবুকে এই সিনেমার ফার্স্টলুক প্রকাশ করেছেন। যার ক্যাপশনে লিখেছেন, প্রেজেন্টিং দ্য ফার্স্টলুক অব দরদ। পোস্টারটিতে দেখা গেছে, এলোমেলো চুল, চোখে মুখে রক্তের ছাপ। টাটকা রক্ত ভেজা ডান হাত লাগিয়ে রেখেছেন গালে। তীক্ষè দৃষ্টিতে তাকিয়ে আছেন, যেন অপেক্ষা তার পরবর্তী টার্গেটে!

[৪] এর আগে এক ভিডিও বার্তায় নির্মাতা অনন্য মামুন জানিয়েছিলেন, নির্ধারিত দিনে সিনেমাটি মুক্তি পাবে না। তবে কবে মুক্তি পাবে সেই তারিখও সুনির্দিষ্ট নয়। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘দুই ঈদ ছাড়া যে কোনো সময় সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাবে। ভালো সিনেমা বানালে যে ঈদ ছাড়াও সুপারহিট করা যায়, সিনেমা হলে সুনামি বয়ে যাওয়ানো যায় সেটা প্রমাণ করে দেবে ‘দরদ’।’

[৫] সিনেমাটি একাধিক ভাষায় ডাব করে একসঙ্গে ৩০টি দেশে মুক্তি দেয়ার ঘোষণা দেন অনন্য মামুন। এতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান। সিনেমাটির শুটিং হয়েছে ভারতের বারাণসী ও এলাহাবাদে। এছাড়া আরও অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া, জেসিয়া ইসলামসহ অনেকে।

এসসিসি /এমটি

  • সর্বশেষ