শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৩, ০৭:৪৯ বিকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২৩, ০৭:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিনয়ের প্রাধান্যটাই আমার কাছে আগে: জয়া

শিমুল চৌধুরী ধ্রুব: [২] অভিনয়ের জাদুতে দেশের গন্ডি ছাড়িয়ে ওপার বাংলাতেও নিজের অবস্থান পোক্ত করে নিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সেখানে সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতেছেন তিনি। এসবই পুরোনো কথা। নতুন খবর হলো এবার এই অভিনেত্রী নাম লিখিয়েছেন বলিউডে। অনিরুদ্ধ রায় পরিচালিত ‘কড়ক সিং’ নামের হিন্দি সিনেমায় নয়না চরিত্রে অভিনয় করছেন তিনি। শুক্রবার (৮ ডিসেম্বর) এটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে। সূত্র: হিন্দুস্থান টাইমস

[৩] ছবিটি মুক্তির পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন জয়া। তিনি বলেন, ভালো লাগছে। দারুণ এক ভালোলাগা কাজ করছে। এ ভালোলাগাটা সত্যিই অন্যরকম। শিল্পী জীবনের সুন্দর মুহূর্ত, স্মরণীয় মুহূর্ত। সবার ভালোবাসা নিয়ে এভাবেই অভিনয় করে যেতে চাই। শিল্পীর কাজই হলো চ্যালেঞ্জ অতিক্রম করা। যখন যে চরিত্রটি করি, তা হয়ে ওঠার চেষ্টা করি। ওখানেই মনোযোগ দিই। নয়না করার সময়ও তাই হয়েছে। তাছাড়া হিন্দি ভাষার সিনেমা। ভাষাটা আমাকে আয়ত্ত করতে হয়েছে। সব মিলিয়ে নয়না চরিত্রটি উপভোগ করেছি। সূত্র: আনন্দবাজার

[৪] তিনি আরও বলেন, শিল্পীর কাজ অভিনয় করা। তা যেখানেই হোক। যখন যেখানেই সিনেমা করি না কেন, তা সুন্দরভাবে করার চেষ্টাটা অব্যাহত রাখতে চাই। অভিনয়ের প্রাধান্যটাই আমার কাছে আগে। এটার গুরুত্ব বেশি।

[৫] এই অভিনেত্রী আরো বলেন, দেবী সিনেমা করার সময় তাকে মনে ধারণ করেছি। বিলকিস চরিত্রটি করার সময়ও একইরকমভাবে চরিত্রটি ধারণ করে অভিনয় করেছি। বিউটি সার্কাস করার সময়ও তাই হয়েছে। পুতুল নাচের ইতিকথা করার সময়ও কুসুম হয়ে উঠতে শতভাগ চেষ্টাটা ছিল। অর্ধাঙ্গিনীর জন্য যখন ক্যামেরার সামনে দাঁড়িয়েছি, তখনও মেঘনাকে মনের মধ্যে ধারন করতে হয়েছে।

[৬] তারকাবহুল এ ছবিতে জয়া ছাড়াও আছেন পঙ্কজ ত্রিপাঠি, পার্বতী, সঞ্জনা সাংঘি প্রমুখ। নভেম্বরে গোয়ায় ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় সিনেমাটির। সম্পাদনা: তারিক আল বান্না

এসসিডি/টিএবি/এনএইচ

  • সর্বশেষ