শিরোনাম
◈ ইউরোপে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অংশীদারিত্ব কমছে, বাড়ছে ভারতের উপস্থিতি ◈ সব সূচকে রেকর্ড, জিরো ওয়েটিং টাইমে ফিরেছে চট্টগ্রাম বন্দর ◈ জাপানের সঙ্গে গভীর হচ্ছে সম্পর্ক, বাড়ছে উন্নয়ন ও নিরাপত্তা সহযোগিতা ◈ বাংলাদেশি কার্গোর বাজার ধরতে সমুদ্র বন্দরের ৪৯ শতাংশ শেয়ার বিক্রি করছে আদানি ◈ হৃদয়কে অধিনায়ক, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে ১৫ জ‌নের বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ বিশ্বকা‌পে ব্যর্থতার দায় স্বীকার ক‌রে নেদারল্যান্ডসের কোচের পদ থেকে ইস্তফা কোম্যানের, নতুন কোচ হ‌তে পা‌রেন আর্নে স্লট ◈ রাজধানী ঘিরে সড়ক ও নৌপথে নতুন পরিকল্পনা, অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর ◈ বাংলা‌দে‌শের স‌ঙ্গে চীনের লাইফলাইন কানেকশন, ভারতের চাণক্য বুমেরাং, ইস্ট লুকে আশা সাইবারে হতাশ ◈ এমবাপের বিশ্বরেকর্ড, ফ্রান্সের যত কীর্তি ◈ অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি, থাকছে বডি ওর্ন ক্যামেরা ও লাইভ নজরদারি

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৩, ০৬:০৩ বিকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২৩, ০৬:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে তারকাখ্যাতি পেলেন তৃপ্তি

শিমুল চৌধুরী ধ্রুব: [২] মুক্তির পর থেকেই আলোচনার তুঙ্গে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত বলিউড ছবি ‘অ্যানিমেল’। এ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য রণবীর কাপুরের পাশাপাশি ববি দেওলও রয়েছেন আলোচনায়। তবে তাদের সবাইকে ছাপিয়ে গেছে তৃপ্তি দিমরি। সূত্র: হিন্দুস্থান টাইমস

[৩] অ্যানিমেলে অভিনয়ের সুবাদে এই মুহূর্তে তিনি রয়েছেন তুমুল আলোচনায়। তরুণ এই অভিনেত্রীর সাহসী অভিনয়ে মুগ্ধ দর্শক। বিশেষ করে রণবীর কাপুরের সঙ্গে তার একটি অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সামাজিক মাধ্যম থেকে গণমাধ্যম, সবখানে চর্চ্চা হচ্ছে।

[৪] এর আগে, তিনি বহু গুরুত্বপূর্ণ চরিত্র উপহার দিয়েছেন। কিন্তু রণবীরের সঙ্গে নগ্ন দৃশ্যে অভিনয় তাকে রাতারাতি তারকা খ্যাতি এনে দিয়েছে। আর এই খ্যাতি বাড়িয়ে দিচ্ছে তার সামাজিক মাধ্যম ফলোয়ার। ইনস্টাগ্রামে মাত্র ছয় লাখ থেকে তিন দশমিক দুই মিলিয়ন, বলতে গেলে খুব দ্রুত বেড়েছে তার ফলোয়ার সংখ্যা। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

[৫] এই সিনেমার মাধ্যমে ‘ন্যাশনাল ক্রাশ’ হিসেবেও ট্রেন্ডিংয়ে রয়েছেন এই অভিনেত্রী। এতদিন ভারতের ন্যাশনাল ক্রাশ হিসেবে রাশ্মিকা মান্দানাকে জানা গেলেও এক অ্যানিমেল দিয়েই সেই জায়গা দখল করে নিয়েছেন তৃপ্তি। যেখানে অ্যানিমেলে মূল নায়িকা ছিলেন রাশ্মিকা, সেখানে তাকে ছাপিয়ে গেছেন ‘কালা’খ্যাত এই অভিনেত্রী। সম্পাদনা: সমর চক্রবর্তী

এসসিডি/এসসি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়