শিরোনাম
◈ নিম্ন আয়ের মানুষের জন্য ৪ কোটি লিটার তেল ও ২২ হাজার ৫০০ টন ডাল কিনবে সরকার ◈ জুলাইয়ে চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ চীনা বিনিয়োগ আকর্ষণে নতুন উদ্যোগ, ১৫ দিনেই মিলবে ব্যবসার লাইসেন্স ◈ খেলা দেখাই চাকরি, বিশ্বকাপে ৫০ হাজার ডলার পাচ্ছেন দুই ফুটবলপ্রেমী, ভাইরাল দুই সমর্থকের গল্প ◈ ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ◈ চীনে খুলছে বাংলাদেশের প্রথম বিনিয়োগ অফিস, বাড়বে শিল্প সহযোগিতা, কোম্পানিগুলোকে অংশীদার হওয়ার আহ্বান তারেক রহমানের ◈ ছিঁড়ে যাচ্ছে জার্সি, বিশ্বকাপে কেন এমন অপেশাদারিত্ব?  ◈ একদিনের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম ◈ পাকিস্তানের ক্রিকেটাররা পাওয়ার হিটিং শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে   ◈ শেখ হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে বাংলাদেশে আসছে ২০টি ট্রেনের কোচ

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩, ০৫:৪৯ বিকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২৩, ০৫:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তানজিন তিশাকে ক্ষমা চাইতে ২৪ ঘণ্টার আলটিমেটাম সাংবাদিকদের

শিমুল চৌধুরী ধ্রুব: [২] সাংবাদিকদের বিরুদ্ধে অভিনেত্রী তানজিন তিশার অপেশাদার আচরণ ও বক্তব্যের প্রতিবাদ জানানো হলো রাজপথে। মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা আড়াইটায় রাজধানীর কাওরান বাজারের সার্ক ফোয়ারার সামনে জড়ো হয়ে মানববন্ধন করেন টেলিভিশন, পত্রিকা, অনলাইন পোর্টাল ও রেডিওতে নিয়োজিত বিনোদন বিভাগের সংবাদকর্মীরা।

[৩] এসময় বিনোদন সাংবাদিকরা তানজিন তিশার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এই অভিনেত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেধে দিয়েছেন। মানববন্ধনের আয়োজন করে টেলিভিশন এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেজাব)।  

[৪] টেজাব মুখপাত্র বুলবুল আহমেদ জয় বলেন, তানজিন তিশা ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে আমরা তার সংবাদ প্রকাশ থেকে বিরত থাকব। পাশাপাশি তার বিরুদ্ধে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো।

[৫] সাংবাদিক তানভীর তারেক বলেন, আমি এ অভিনেত্রীর নাম মুখে আনতে চাই না। তবে তার আচরণ খুবই অপেশাদার। তিনি সাংবাদিকদের উড়িয়ে দেওয়ার হুমকি তো দিয়েছেনই, আবার ডিবি অফিসে গিয়ে ভিত্তিহীন অভিযোগ করেছেন। এর তীব্র নিন্দা জানাই। আর তিনি যদি দুঃখ প্রকাশ না করেন, তবে আমরা তার সংবাদ প্রকাশ থেকে বিরত থাকব।

[৬] সাংবাদিক নাজমুল আনম রানা বলেন, তিশার যদি কোনো অভিযোগ থাকে তবে সে আমাদের জানাতে পারতো। কিন্তু সেটা না করে সে হুমকি ধামকি দিয়েছে। পাশাপাশি ডিবি অফিসে গিয়ে অভিযোগ করেছে। চ্যানেল ২৪ তার বিরুদ্ধে মামলা করবে কিনা সেটা চ্যানেল কর্তৃপক্ষ বলবে। তবে আমি মনে করি তার এমন আচরণ অপেশাদার। সে যদি তার অপেশাদার আচরণের জন্য ক্ষমা প্রকাশ না করে তবে আমরা যে যার জায়গা থেকে সাংবাদিকরা তার সংবাদ প্রকাশ থেকে বিরত থাকব।

[৭] মূলত তানজিন তিশার সঙ্গে সাংবাদিকদের দূরত্বের সূত্রপাত হয় অভিনেত্রীর ‘আত্মহত্যাচেষ্টা’র খবর প্রকাশের মধ্য দিয়ে। ১৫ নভেম্বর মধ্যরাতে অচেতন তিশাকে তার বোন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর এই খবরটি গণমাধ্যমে আসে। মূলত এরপর তিনি এক সাংবাদিককে হুমকি দেন। সর্বশেষ ২০ নভেম্বর ডিবি অফিসে গিয়ে সাইবার বুলিংয়ের অভিযোগ তোলেন সাংবাদিকের বিরুদ্ধে।

[৮] অভিযোগ রয়েছে, সংগীত তারকা হাবিব ওয়াহিদের সংসার ভাঙার নেপথ্যে রয়েছেন তানজিন তিশা। আর শেষ ঘটনাটির সঙ্গে জড়িয়ে আছেন আরেক অভিনেতা মুশফিক আর ফারহান। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়