শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৬, ১২:২৬ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০২৬, ০৮:৫৮ রাত

প্রতিবেদক : এল আর বাদল

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের পরাজ‌য়ে লাভ হ‌লো ভারতের 

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ হেরে যাওয়ায় সুবিধা হল ভারতের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে থাকলেও শুভমন গিলদের ফাইনালে ওঠার পথ কিছুটা সহজ হয়েছে। এক নম্বর জায়গা আরও পোক্ত করে নিয়েছে অস্ট্রেলিয়া।

১০টি টেস্ট খেলার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়া। কামিন্সের দলের পয়েন্ট শতাংশ ৮০। দ্বিতীয় স্থান ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা। চারটি টেস্ট খেলে টেম্বা বাভুমাদের পয়েন্ট শতাংশ ৭৫। তৃতীয় স্থানে রয়েছে নিউ জ়িল্যান্ড। ছ’টি টেস্ট খেলে কিউয়িদের পয়েন্ট শতাংশ ৭২.২২।

অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় টেস্ট হারলেও পয়েন্ট তালিকায় চার নম্বর জায়গা ধরে রেখেছে বাংলাদেশ। ছ’টি টেস্টের পর নাজমুল হোসেন শান্তদের পয়েন্ট শতাংশ অবশ্য ৬৬.৬৭ থেকে কমে হয়েছে ৫৫.৫৬। বাংলাদেশের পয়েন্ট শতাংশ কমায় লাভ হয়েছে ভারতের। পার্থক্য অনেকটাই কমে গিয়েছে। পঞ্চম স্থানেই রয়েছেন শুভমনেরা। ১০টি টেস্ট খেলার পর ভারতের পয়েন্ট শতাংশ ৫৩.৩৩। শ্রীলঙ্কাকে দ্বিতীয় টেস্টে হারাতে পারলে বাংলাদেশকে টপকে চতুর্থ স্থানে উঠে আসবে ভারত।

শ্রীলঙ্কা এখন রয়েছে ছ’নম্বরে। পয়েন্ট শতাংশ ৩৩.৩৩। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে জয়ের পরও তালিকায় সাত নম্বরে ইংল্যান্ড। তাদের পয়েন্ট শতাংশ ২৯.৭৬। ১৪টি টেস্ট খেলা হয়ে গিয়েছে ইংল্যান্ডের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে শেষ দু’টি স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ় এবং পাকিস্তান। ১২ টি টেস্টের পর ২০.৮৩ পয়েন্ট শতাংশ নিয়ে আট নম্বরে ওয়েস্ট ইন্ডিজ়। সকলের শেষে পাকিস্তান। ৭টি টেস্টের পর বাবর আজ়মদের পয়েন্ট শতাংশ ১৯.০৫। উল্লেখ্য, শেষ দু’দলের ফাইনালে ওঠার সম্ভাবনা আগেই শেষ হয়ে গিয়েছে।

  • সর্বশেষ