শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৬, ১১:১৬ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০২৬, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

শুধু ভারত নয়, আরও অ‌নেক দেশের বিরুদ্ধে বেশি করে টেস্ট খেলতে চায় শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক : এই মুহূর্তে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলছে শ্রীলঙ্কা। তবে এতেই সন্তুষ্ট নন সে দেশের ভারপ্রাপ্ত বোর্ডপ্রধান এরান বিক্রমরত্নে। তিনি চান ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরও বেশি টেস্ট খেলতে। শ্রীলঙ্কা ক্রিকেটের আরও উন্নতির পক্ষে সওয়াল করেছেন তিনি।

এক বছর পর গত জুন-জুলাইয়ে টেস্ট ফরম্যাটে ফিরেছে শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দু’টি টেস্ট খেলার পর এখন তারা ভারতের বিরুদ্ধে দু’টি টেস্ট খেলছে। এ বছর আর ছ’টি টেস্ট বাকি তাদের। পাকিস্তান এবং নিউ নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিপক্ষের মাটিতে দু’টি করে টেস্ট খেলবে। এর পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে দু’টি টেস্ট রয়েছে। --- আনন্দবাজার

বিক্রমরত্নে চান, আন্তর্জাতিক সূচি এমন ভাবে তৈরি করতে হবে যাতে শ্রীলঙ্কা আরও বেশি টেস্ট খেলার সুযোগ পায়। তিনি বলেছেন, “আন্তর্জাতিক সূচি এমন ভাবে তৈরি করা হয়েছে যেখানে আমরা বেশি টেস্ট খেলার সুযোগ পাচ্ছি না। এই ফরম্যাটকে আমরা বেশি গুরুত্ব দিতে চাই। কিন্তু ফিউচার ট্যুরস প্রোগ্রাম বা এফটিপি-তে সেই সুযোগ নেই। আশা করি পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের বিরুদ্ধে আরও বেশি টেস্ট খেলার সুযোগ পাওয়া যাবে।

বিক্রমরত্নে আরও বলেন, “শুনছি পরের টেস্ট বিশ্বকাপ চক্রে আরও বেশি সফর খেলার সুযোগ পাব আমরা। আসলে ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া এমন তিনটি দেশ যাদের বিরুদ্ধে সকলেই টেস্ট খেলতে চায়। আমরাও চাই এই তিনটি দেশের বিরুদ্ধে বেশি করে টেস্ট খেলতে।

  • সর্বশেষ