শিরোনাম
◈ শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জোরদারে সরকারের নতুন পরিকল্পনা ◈ শিশু সবজি খেতে চায় না কেন, অভ্যাস বদলাতে যা করবেন ◈ কথা শুন‌লেন না ইনফান্তিনো, ক্যারিবিয়ান যুব টুর্নামেন্টে উপ‌স্থিত হওয়ায় আরও গভীর হলো ফিফার দ্বন্দ্ব ◈ মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা, সরকারের আকার বাড়লে ঝুঁকি আছে? ◈ ইউএস ও‌পে‌নে আলকারাজের সঙ্গে জুটি বেঁধে খেলবেন সেরিনা উইলিয়ামস, ঘোষণা আয়োজকদের ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের নির্বাচনে পাকিস্তান-সমর্থিত প্যানেলের দাপুটে জয় ◈ ফারাক্কার সব গেইট খুলে দিতে শুভেন্দুকে বিহারের মুখ্যমন্ত্রীর ফোন ◈ নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির ডেথ রেফারেন্সের রায় আজ ◈ দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস ◈ তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৬, ১১:১৮ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০২৬, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক যে-কোনো পদক্ষেপ মোকাবেলায় আমরা প্রস্তুত: ইরান

আন্তর্জা‌তিক ডেস্ক: ইরানি সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহেব্বি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট নাকি বলেছেন, তিনি অর্থনৈতিক যুদ্ধের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন,  ট্রাম্প নাকি ইরানের বিরুদ্ধে সবচেয়ে কঠোর অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছেন। এটি সামরিক ক্ষেত্রে শত্রুর চরম ব্যর্থতার এক ধরনের পরোক্ষ স্বীকারোক্তি।

সামরিক ক্ষেত্রে যদি আপনারা জয়ী হতেন, তাহলে অর্থনৈতিক যুদ্ধ শুরু করার প্রয়োজন হতো না। অর্থনৈতিক যুদ্ধ কি নতুন কিছু? গত ৪৭ বছর ধরে আপনারা অর্থনৈতিক যুদ্ধ চালিয়ে আসছেন এবং আমাদের অর্থনীতির সব গুরুত্বপূর্ণ খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। শত্রুর বর্তমান কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য হলো জনগণের মধ্যে একটি নির্দিষ্ট ধারণা তৈরি করা এবং তাদের বিশ্বাস করানো যে তারা সফল হচ্ছে। --- পার্সটু‌ডে

আমরা বহুবার ঘোষণা করেছি, শত্রুর যে-কোনো শত্রুতামূলক পদক্ষেপের জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। শত্রুর অন্যতম শত্রুতামূলক পদক্ষেপ হলো অর্থনৈতিক কর্মকাণ্ড ও অর্থনৈতিক যুদ্ধ। শত্রুর যুদ্ধের নেতিবাচক প্রভাব মোকাবিলার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে এবং আমরা সহজেই বিভিন্ন দেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করতে পারি। অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের কোনো উদ্বেগ নেই।

যুক্তরাষ্ট্রের নাকের ডগার কাছেই আমরা অর্থনৈতিক লেনদেন চালিয়ে যাচ্ছি, যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছি এবং অদূর ভবিষ্যতেই এর ফলাফল আপনারা দেখতে পাবেন। শত্রু এমনভাবে যুদ্ধ চালাচ্ছে, যাতে আমরা বিশ্বাস করি যে তারাই জয়ী হবে।

  • সর্বশেষ