শিরোনাম
◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা

প্রকাশিত : ০৭ জুন, ২০২৩, ০৮:১৫ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৩, ০৮:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চেবোকসারি ফিল্মফেস্টে সেরা চিত্রনাট্য ইরানের ‘পাঞ্চ ড্রাঙ্ক’

রাশিদ রিয়াজ: ইরানের ট্র্যাজিকমেডি ‘পাঞ্চ ড্রাঙ্ক’ রাশিয়ার ১৬তম চেবোকসারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছে।আরসালান আমিরিকে সাথে নিয়ে চিত্রনাট্যটি লিখেছেন পরিচালক আদেল তাবরিজি।

পুরস্কার গ্রহণের পর তাবরিজি এটি উৎসর্গ করেন প্রবীণ ইরানী অভিনেতা ফেরদৌস কাভিয়ানিকে। তিনি পারকিনসন রোগে ভুগছেন।

১৯৯৬ সালে তেহরানের একটি ঘটনা নিয়ে ছবিটি নির্মাণ করেছেন। গল্পের প্রধান চরিত্র মাহতাব ১০ বছর বয়সী সন্তান এরফানের সাথে থাকে। জেলে থাকা স্বামী মোর্তেজার সাথে তার ডিভোর্স হয়েছে। মাহতাব তার সন্তানকে একটি কারাতে ক্লাসে ভর্তি করে, যাতে তার চরিত্রের ক্ষেত্রে সে তার বাবার মতো শেষ না হয়। এরফানের একমাত্র আগ্রহ সিনেমা নিয়ে। খেলাধুলা নিয়ে তেমন ভাবে না।

কঠোর কারাতে প্রশিক্ষক হাসান খোশনুদ এরফানকে একদিন অনুশীলনের মাঝখানে কারাতে একাডেমি থেকে পালিয়ে যেতে বাধ্য করে।

জাতিগত ও আঞ্চলিক সিনেমার জন্য নিবেদিত চেবোকসারি উৎসবের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে গত বৃহস্পতিবার।

ফিচার ফিল্ম প্রতিযোগিতায় গ্র্যান্ড প্রিক্স জিতেছে নরওয়েজিয়ান পরিচালক হলভার উইটজোর ‘এভরিবডি হেটস জোহান’। সূত্র: তেহরান টাইমস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়