শিরোনাম
◈ মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি ◈ ‘ভারত কেন প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে থাকতে পারে না?’ : ইয়েনি শাফাকের প্রতিবেদন ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে, দেশে কতটা প্রভাব পড়বে? ◈ ৯ বছরেও প্রত্যাবাসন হয়নি, রোহিঙ্গা সংকটে নতুন কৌশলের আহ্বান ◈ কোচিং সেন্টারে জড়াতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা: সুপ্রিম কোর্টের পরিপত্র জারি ◈ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা ◈ সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো ◈ ইরানের সব ‘অর্থনৈতিক লাইফলাইন’ ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, দেশে প্রভাব পড়ার শঙ্কা কতটা? ◈ যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০৭:৪০ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৩, ০৭:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে ১৪ দিনে দেড় কোটি আয় করেছে ‘পাঠান’

পাঠান

শিমুল চৌধুরী ধ্রুব: ১২ মে বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পায় বলিউড বাদশা শাহরুখ খানের ক্যারিয়ারের সবচাইতে ব্যবসা সফল সিনেমা ‘পাঠান’। দুই সপ্তাহে দেশের ৪০টি প্রেক্ষাগৃহে প্রতিদিন সিনেমাটির ১৭৬টি শো প্রদর্শিত হয়। এই ১৪ দিনে সিনেমাটি বাংলাদেশে দেড় কোটি টাকার ব্যাবসা করেছে বলেছে জানিয়েছে সিনেমাটির আমদানিকারকরা। যদিও দেশের সিনেপ্লেক্সে দর্শক টানলেও সিঙ্গেল স্ক্রিনে তেমন ভালো যাচ্ছে না বলে জানিয়েছে সিনেমা হল মালিকরা।

এই প্রসঙ্গে সিনেমাটির বাংলাদেশে আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন আমাদের নতুন সময়কে জানিয়েছেন, প্রথম সপ্তাহে ৮৫ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে, দ্বিতীয় সপ্তাহে সেটি ৬৫ লাখ টাকা। সব মিলিয়ে ১৪ দিনে বাংলাদেশে মোট এক কোটি ৫০ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে ‘পাঠান’ সিনেমার। 

২৫ জানুয়ারি ভারতসহ নানা দেশে মুক্তির পর ঝড় তোলে ‘পাঠান’। পরে সিনেমাটি অ্যামাজন প্রাইমেও এসেছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে শাহরুখ খান ছাড়াও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এসসিডি/এসএইচবি/এসবি২

  • সর্বশেষ