শিরোনাম
◈ জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ, বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান ◈ শেষ মুহূর্তে গ্যাকপোর গোলে জার্মানিকে রুখে দি‌লো নেদারল্যান্ডস ◈ উয়েফা নেশনস লিগে নরওয়ের রোমাঞ্চকর জয়, হালা‌ন্ডের জোড়া গোল ◈ মোবাইল আসক্তিতে বদলে যাচ্ছে শিশুর স্বাভাবিক বিকাশ ও বেড়ে ওঠার পরিবেশ ◈ ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক সম্পন্ন না হলে বাতিল হবে ১৪ হাজার প্রবাসীর আবেদন ◈ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: যুদ্ধ নয়, সংঘাত সমাধানে চাই আলোচনা ও কূটনীতি ◈ তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বৈঠক, গুরুত্ব পেল রোহিঙ্গা ও জলবায়ু ইস্যু ◈ প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা ◈ বন্ধের পথে ৪ এনবিএফআই, আমানতকারীদের সর্বোচ্চ ৫০ লাখ টাকা ফেরতের সিদ্ধান্ত ◈ টেকসই এলডিসি উত্তরণের প্রস্তুতিতে আরও সময় চায় বাংলাদেশ

প্রকাশিত : ২১ মে, ২০২৩, ১০:১৮ দুপুর
আপডেট : ২১ মে, ২০২৩, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কান উৎসবে বাংলাদেশী ষ্টলে 'কাঠগোলাপ' চলচ্চিত্রের পোষ্টার উন্মোচন 

'কাঠগোলাপ'

মনিরুল ইসলাম: দক্ষিণ ফ্রান্সের সাগরপাড়ের শহর কানে চলছে  ৭৬তম চলচ্চিত্র উৎসব।  সারা দুনিয়ার চলচ্চিত্রপ্রেমি মানুষের জন্য কান উৎসব প্রাণের উৎসব।  উৎসবকে  ঘিরে চলচ্চিত্র মানুষের পদভারে মুখরিত কান নগরী। এই ঐতিহাসিক উৎসবের পর্দা নামবে ২৭ মে। এ উৎসবে পিছিয়ে নেই বাংলাদেশ। দিয়েছে চলচ্চিত্র ষ্টল। আয়োজনে বিএফডিসি।  

বাংলাদেশি ষ্টলে কান চলচ্চিত্রের ৭৬তম আসরে পোস্টার উন্মোচিত হলো বাংলাদেশী চলচ্চিত্র 'কাঠগোলাপ' এর। আর এর মাধ্যমেই তরুণ নির্মাতা সাজ্জাদ খান পরিচালিত এই ছবিটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো বলে জানান প্রযোজনা প্রতিষ্ঠান ড্রিমল্যান্ড এন্টারটেইনমেন্ট এর  প্রযোজক ফরমান আলী। 

আলাপকালে বিশিষ্ট চলচ্চিত্র অনুরাগী প্রযোজক ফরমান আলী জানান, ২০ মে দুপুর সাড়ে ১২ টায়  কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)'র স্টলে' কাঠগোলাপ 'এর পোস্টার উম্মোচন করা হয়। এটি উন্মোচন করেন, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান আহমেদ মুজতবা জামাল, বাচসাসের সাধারণ সম্পাদক  রিমন মাহফুজ। পোস্টার উন্মোচন অনুষ্ঠানটি পরিচালনা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ। এই  সময় 'কাঠগোলাপ'  ছবির পরিচালক সাজ্জাদ খানও উপস্থিত ছিলেন।  

প্রযোজক ফরমান আলী আরও জানান, এবারের কান চলচ্চিত্র উৎসবে তার নিজেরও উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু দেশে জরুরী কারণে তিনি শেষ মুহূর্তে কান চলচ্চিত্র উৎসবে যাওয়া পরিকল্পনা বাতিল করেন। 

তিনি বলেন, 'কাঠগোলাপ'  ছবিটির কান উৎসবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর এটি দেশে এবং বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নিবে।

এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কেয়া, রাশেদ মামুন অপু, সুজন হাবিব, মেঘলা মুক্তা, দিলরুবা দোয়েল, জামশেদসহ আরও অনেকে।

এদিকে, কান চলচ্চিত্রের সমাপনী দিনে চলচ্চিত্র হিসেবে দেখানো হবে পিক্সার অ্যানিমেশন স্টুডিওর ২৭তম সিনেমা ‘এলেমেন্টাল’। 

 এমআই/এসএ 

  • সর্বশেষ