শিরোনাম
◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০২:৪৯ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৫:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মামলা করতে গিয়ে ফিরে গেলেন শাকিব

শাকিব খান

শিমুল চৌধুরী ধ্রুব: বৃহস্পতিবার (২৩ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়েরের পর ঢাকার সাইবার ট্রাইব্যুনালে এ এম জুলফিকার হায়াতের আদালতে মামলা করতে যান শাকিব খান। প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে সেখানে যান তিনি। তবে এদিন ফাইলিংয়ের সময় চলে যাওয়ায় মামলা না নিয়ে তার আইনজীবী তানভীর আহমেদ তনুকে আগামী সোমবার (২৭ মার্চ) আসতে বলেন বিচারক। 

শুরুতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে মামলা করেন শাকিব। পেনাল কোডের ৩৮৫ ও ৫০৬ ধারায় চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে এ মামলা করেন তিনি। এ সময় আদালত তার জবানবন্দি গ্রহণ করেন। সেই সঙ্গে রহমত উল্লাহকে আগামী ২৬ এপ্রিল আদালতে হাজির হওয়ার সমন জারি করেছেন আদালত।

গত ১৫ মার্চ শাকিবের বিরুদ্ধে ধর্ষণসহ নানা বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতি বরাবর লিখিত অভিযোগ জানান রহমত উল্লাহ। তবে এই অভিযোগ অস্বীকার করে ওই প্রযোজকের বিরুদ্ধে মানহানির মামলা করতে শনিবার (১৮ মার্চ) গুলশান মডেল থানায় গিয়েছিলেন শাকিব। তবে সেই মামলা নেয়নি থানা। এরপর রোববার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) শরণাপন্ন হন তিনি।

ডিবি কার্যালয় থেকে বেড়িয়ে গণমাধ্যমকর্মীদের কাছে রহমত উল্লাহকে ‘বাটপার ও প্রতারক’ বলে মন্তব্য করেন শাকিব। আর এমন মন্তব্যের কারণে অভিনেতাকে আইনি নোটিশ পাঠিয়েছেন বলে বুধবার (২২ মার্চ) বিকেলে ফেসবুকে এক পোস্টে দাবি করেন রহমত উল্লাহ।

এসএইচডি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়