শিরোনাম
◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার ◈ ভোজ্যতেল সংকটের আশঙ্কা নেই, নজরদারি বাড়াবে সরকার ◈ দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার ◈ নিউজিল্যান্ডকে হা‌রি‌য়ে ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার 

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৩, ০১:৫১ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘পাঠান’ নিয়ে মুখ খুললেন বলিউড বাদশাহ শাহরুখ

শাহরুখ খান

সাজিয়া আক্তার: সম্প্রতি বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘পাঠান’ মুক্তির পরেই ছবিটি রীতিমতো ঝড় তুলেছে বক্সঅফিসে। আর এই ছবির মাধ্যমেই দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরেছেন এই অভিনেতা। এতদিন ‘পাঠান’ নিয়ে কোনো কথা না বললেও সম্প্রতি মুখ খুলেছেন বলিউড বাদশাহ। আর টিভি

সোমবার (৩০ জানুয়ারি) এক সংবাদ সম্মলনে হাজির হন শাহরুখ-দীপিকাসহ জন আব্রাহাম এবং নির্মাতা সিদ্ধার্থ আনন্দ।

সংবাদ সম্মলনে শাহরুখ খান বলেন, গণমাধ্যম এবং দর্শকরা যেভাবে পাঠানকে সাপোর্ট করেছে সেটা দেখে সত্যি আমরা ভীষণ কৃতজ্ঞ। ছবিটিকে ঘিরে অনেক কিছুই ঘটতে পারত, যা আনন্দদায় মুক্তিতে বাঁধা সৃষ্টি করেতে পারত। তবে সব দিক থেকে যে ভালোবাসা পেয়েছি, সেটিই এই সাফল্য এনে দিয়েছে আমাদেরকে। সেই সঙ্গে আমি আমার সব সহকর্মীর তরফ থেকে ছবির জীবন ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক ও ভক্ত-অনুরাগীদের।

তিনি আরও জানান, আসলে ছবি মুক্তির আগে বিশেষ উদ্দেশ্যে গণমাধ্যমের সঙ্গে দেখা করিনি, ব্যাপারটা মোটেও এমন নয়, আসলে এ ছবিটি করোনা মহামারির সময়ে শুটিং করা হয়েছিল। তার পর থেকে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ নিয়েই ব্যস্ত ছিল সবাই। আমরাও আদিত্য চোপড়া ও সিদ্ধার্থের সঙ্গে সময় দিচ্ছিলাম। তবে এ ছবিকে খুব সমর্থন করেছে সবাই।

ছবিটি মুক্তির আগে ‘বেশরম রঙ’গানের জন্য তোপের মুখে পড়েছিলেন শাহরুখ-দীপিকা। এমনকি ছবিটি বয়কটের দাবী জানিয়েছিলেন কেউ কেউ। কারণ, গানের ভিডিওতে গেরুয়া বিকিনিতে দীপিকাকে দেখে ব্যাপক ক্ষেপেছিলেন একাধিক হিন্দু সংগঠন। তবে সব বাঁধা পেরিয়ে অবশেষে মুক্তি ২৫ জানুয়ারি পেয়েছে ‘পাঠান’।

এসএ/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়