শিরোনাম
◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও)

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২২, ০৪:৫৪ দুপুর
আপডেট : ২৮ নভেম্বর, ২০২২, ০৪:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিলমিনিটে ‘দ্য পেইন্টার অব ফিশ’র ২ পুরস্কার জয়

রাশিদ রিয়াজ: আসগর বেশারতির ইরানি শর্ট ফিল্ম ‘দ্য পেইন্টার অব ফিশ’ যুক্তরাজ্যের ফিলমিনেট ২০২২-এ দুটি পুরস্কার জিতেছে।আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসগর বেশারতি পরিচালিত চলচ্চিত্রটির সর্বশেষ প্রদর্শন অনুষ্ঠিত হয়। ফিলমিনেট ২০২২, ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর অনুষ্ঠিত হয়।

‘দ্য পেইন্টার অব ফিশ’ উৎসবের জুরি এবং দর্শক পুরস্কার জিতেছে। অনন্য চিত্রায়ন, কাব্যিক বর্ণনা, সরলতা এবং দৈনন্দিন জীবনের খুঁটিনাটি বিষয়ে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করার কারণে চলচ্চিত্রটি জুরিদের কাছে প্রশংসিত হয়েছে।

৬০ সেকেন্ডের চলচ্চিত্রটি প্রকৃতির উপর মানুষের আধিপত্য এবং শিল্পের জন্য আশার মধ্যে স্পষ্ট বৈসাদৃশ্য চিত্রিত করা হয়েছে। পরিবেশগত সমস্যা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সামুদ্রিক সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তার প্রতি দর্শকদের দৃষ্টি আকৃষ্ট করতে এটি তৈরি করা হয়েছে। সূত্র: মেহর নিউজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়