শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২২, ০৩:৩১ দুপুর
আপডেট : ২৩ নভেম্বর, ২০২২, ০৭:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে এসে চড় দিয়ে পাল্টা চড় খেয়েছিলেন নোরা ফাতেহি

নোরা ফাতেহি

এ্যানি আক্তার : বাংলাদেশে শুটিংয়ে এসে এক সহ অভিনেতা আমার সাথে খারাপ আচরণ করেছিল। আমি তাকে চড় মারি এবং সেও আমাকে পাল্টা চড় মারে। এরপর ওই অভিনেতার সঙ্গে ঝগড়ায় জড়ান তিনি। নোরা বলেন, আমি তাকে পুনরায় চড় মারলে সে আমার চুল টেনে ধরেছিল। তারপর আমাদের বিশাল যুদ্ধ বেঁধে গেল। এরপর পরিচালক এসে তা থামায়। টাইমস অব ইন্ডিয়া

তবে কবে এই ঘটনা ঘটেছিল কিংবা যার সঙ্গে ঝগড়া বেঁধেছিল, তিনি বাংলাদেশি না ভারতীয়, তা প্রকাশ করেননি নোরা।

নিজের নতুন সিনেমা ‘অ্যান অ্যাকশন হিরো’র প্রচারে অভিনেতা আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘দ্য কপিল শর্মা শো’তে হাজির হয়ে এ কথা জানান নোরা নিজেই।

মরক্কো বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। মরোক্কীয় বংশোদ্ভূত ভারতীয় নাগরিক নোরা ফাতেহির বর্তমানে বলিউডের সেরা নারী আইটেম গার্লদের একজন। আইটেম গানের শিল্পী হিসেবে নোরা ফাতেহি বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন। 

এছাড়াও মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। সম্প্রতি একটি অনুষ্ঠানে ঢাকা ঘুরে যান নোরা ফাতেহি। তবে এর আগেও তিনি বাংলাদেশে একবার এসেছিলেন। 

এবারের অনুষ্ঠানে নোরা বলেন, দ্বিতীয়বারের মতো ঢাকায় এসে আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। বাংলাদেশে আমি বারবার আসতে চাই। সম্পাদনা: মাজহারুল ইসলাম

এএ/এমই/এএইচ

  • সর্বশেষ