শিরোনাম
◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২২, ০২:৪২ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২২, ০৩:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ বার হার্ট অ্যাটাক, অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মৃত্যু

ঐন্দ্রিলা শর্মা

এ্যানি আক্তার: একবার নয় দুইবার  মরনব্যাধী রোগে আক্রান্ত হয়েছে। দু’বারই ক্যান্সারকে নকআউট করে দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ব্রেন স্ট্রোক আর হার্ট অ্যাটাকের সঙ্গে অনেক লড়াইয়ের পরেও জিততে পারলেন না অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। হাজার চেষ্টা করেও কোমা থেকে আর কোনওভাবেই ফিরে আসলেন না তিনি। শেষ পর্যন্ত মারা গেলেন ভারতীয় বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। সংবাদ প্রতিদিন

দীর্ঘ লড়াই শেষে রোববার (২০ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টা ৫৯ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। রোববার (২০ নভেম্বর) সকালে ঐন্দ্রিলার মা জানান, মেয়েটা মোটেও ভালো নেই। ১ নভেম্বরে হাসপাতালে ভর্তি হওয়ার পর, ঐন্দ্রিলার লড়াই যত দিন যাচ্ছে ততই কঠিন হয়ে উঠেছে।

চিকিৎসকরা জানিয়েছেন, ঐন্দ্রিলার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তিনি কোমায় চলে যান। তাকে ভেন্টিলেশনে রাখা হয় কিন্তু আর জ্ঞান ফেরেনি তার। হাসপাতালে মৃত্যু হয় অভিনেত্রীর। রোববার সকালে অভিনেত্রীর বেশ কয়েকবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এরপর থেকে পরিস্থিতি জটিল হতে থাকে। 

এ সময় তার বাবা-মা ও পরিবারের আরও কয়েকজন সদস্য হাসপাতালে ছিলেন।  ১৪ নভেম্বর থেকে ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। হৃদযন্ত্র বারবার থেমে যাচ্ছিল। শনিবার (১৯ নভেম্বর) রাত থেকে তার হৃদযন্ত্রে সমস্যা শুরু হয় বলে জানায় হাসপাতাল সূত্র। এই ধাক্কা সামলাতে পারেননি ঐন্দ্রিলা। সম্পাদনা: খালিদ আহমেদ

এএ/ কেএ/এনএইচ

  • সর্বশেষ