শিরোনাম
◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড ◈ কষ্টের জয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের শেষ ষোলোয় রিয়াল মা‌দ্রিদ ও পিএসজি ◈ চার অপরাধে ড. ইউনূস ও উপদেষ্টাদের বিরুদ্ধে মামলার ঘোষণা ঢাবি অধ্যাপক কার্জনের ◈ দুপুরে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে আজ থেকে শুরু হবে অমর একুশে বইমেলা ◈ বাংলা‌দেশ নারী দল স্কটল্যান্ডে ত্রিদেশীয় টুর্না‌মেন্ট খেলবে  ◈ বিশ্বকাপে মে‌ক্সি‌কোর বিপক্ষে খেলতে চান না ‌লিও‌নেল মেসি  ◈ লিফটের ফাঁকা স্থানে শিশুর মরদেহ, বিচার চেয়ে হাতিরঝিল থানা ঘেরাও ◈ গ্যাসে স্টেশনে লিকেজ: কক্সবাজারে বিস্ফোরণে আহত ১৫, এলাকায় সতর্কতা (ভিডিও) ◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২২, ০৮:০২ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২২, ০৮:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্লাসরুমের দুষ্টু পোলাপানের সঙ্গে

ঐশী

এ্যানি আক্তার : এবার জনপ্রিয় কণ্ঠশিল্পী-অভিনেতা তাহসান খান ও পাওয়ার ভয়েজ ঐশী হাজির হবেন বিশাল ধামাকা নিয়ে। বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বসবে তাহসান ও ঐশী ভক্তদের মেলা। দুই সুপার রকস্টারের সব গানে মাতবে ক্লাসরুমের দুষ্ট ছেলে ও মিষ্টি মেয়েরা। ঢাকা পোস্ট

আসছে ২৮ অক্টোবর এসএসসি-২০০১ ব্যাচের ফেসবুককেন্দ্রিক জনপ্রিয় গ্রুপ ‘ক্লাসরুম’র ২১ বছর পূর্তি অনুষ্ঠিত হচ্ছে। এই উপলক্ষে সকল বন্ধু একত্রিত হবে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। তাহসান-ঐশী ছাড়াও ক্লাসরুম বন্ধু রাফায়েল মুরসালিনের পারফরমেন্স, ডিজেসহ দিনভর আনন্দে ও গানে উৎসবমুখর পরিবেশে কাটাবে ক্লাসরুমে আগত বন্ধুরা।

ক্লাসরুম কতৃপক্ষ জানায়, গত বছর নগরবাউল জেমস ক্লাসরুম মাতায় জনপ্রিয় সব গান দিয়ে। সেটি ছিল ইতিহাস! এবারও ক্লাসরুম মাতাবেন তাহসান ও ঐশী। যাদের গানে জমে উঠে উৎসব। এই ২১ বছর পূর্তিতে সব বন্ধুকে একত্রিত করতেই ফের আমরা মিলিত হচ্ছি এক ছাদের নিচে। বন্ধুদের নিয়ে হবে খাওয়া-দাওয়া, আনন্দ, গানে মাতামাতি আর আড্ডা।

তাহসান বলেন, দেখা হবে ২৮ অক্টোবরে। প্রিয় সব গান হবে। আশা করছি, উপভোগ্য একটি অনুষ্ঠান হবে। ঐশী বলেন, আমি বরাবরই এমন ধরণের আয়োজন পছন্দ করি। যেখানে গানের সঙ্গে প্রিয় বন্ধুদের আড্ডা-দারুণ বিষয়! আশা করছি, সেদিন দেখা হবে ক্লাসরুমের দুষ্টু পোলাপানের সঙ্গে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়