শিরোনাম
◈ যুদ্ধ উত্তেজনার মাঝেই কাতারের এলএনজি ট্যাংকার বাংলাদেশের পথে: ব্লুমবার্গ ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দুবাই থেকে এমিরেটসের সব ফ্লাইট স্থগিত ◈ “বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব”: মমতা ◈ আসিফ নজরুলের দুর্নীতি? ◈ ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ যাকাত ব্যবস্থাপনায় ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: তারেক রহমান ◈ ‘ভালো লাগা’ থেকে যুদ্ধ? ট্রাম্পের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রেই তীব্র প্রশ্ন ◈ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার ◈ নারীর অধিকার ও সমতা নিশ্চিতেই উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য: তারেক রহমান ◈ তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আরও ২ ভ্যাসেল আসছে: জ্বালানি মন্ত্রী

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ০৯:১৮ রাত
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপস্থাপনায় আসছেন অপু বিশ্বাস

অপু বিশ্বাস

এ্যানি আক্তার : বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। পদার্য় দর্শকের মন জয় করে নিয়েছে তার প্রদর্শনী। তবে চিত্রপ্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন তিনি। এবার টিভি অনুষ্ঠান উপস্থাপনা করছেন অপু। দূর্গাপূজা উপলক্ষ্যে একটি বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠানটি নির্মাণ করছে বাংলাদেশ টেলিভিশন। বিটিভির স্টুডিওতে এই অনুষ্ঠানটির ভিডিও ধারণ হবে। অপুর সঙ্গে উপস্থাপনায় দেখা যাবে অভিনেতা বাপ্পী।

ম্যাগাজিন আনুষ্ঠান উপস্থাপনা বিষয়ে অপু বিশ্বাস বলেন, টিভিতে নানা ধরনের অনুষ্ঠানে পারফর্ম করছি নিয়মিতই। তবে উপস্থাপনা করিনি কখনো। যেহেতু এটি পূজা উপলক্ষ্যে নির্মিত একটি বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান, তাই উপস্থাপনার আগ্রহ তৈরি হয়েছে। আশা করছি ঠিকঠাক কাজটি করতে পারব।

এর মধ্যেই সরকারি অনুদান নিয়ে তার প্রযোজনা সংস্থা থেকে ‘লাল শাড়ি’ নামের একটি সিনেমা তৈরি করছেন। তার অভিনীত ঈশা খাঁ নামের একটি সিনেমা চলতি বছরের অক্টোবর মাসে মুক্তি পাবে। করোনাকালীন সময় আরও দুটি সিনেমার কাজ শেষ করেছেন অপু বিশ্বাস। প্রথমটি বন্ধন বিশ্বাস পরিচালিত ছায়াবৃক্ষ। অন্যটি হলো সোলায়মান আলী লেবুর পরিচালনায় প্রেম প্রীতি বন্ধন। পূজা উপলক্ষ্যে বিশেষ কিছু অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের কাজও করছেন বলে জানিয়েছেন অপু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়