শিরোনাম
◈ তাহসিফের মৃত্যুর তদন্তে নতুন মোড়, ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর ◈ হাতিয়ায় হত্যা মামলার আসামিকে ধরতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ছিনিয়ে নিলেন স্বজনেরা ◈ ৮ ঘণ্টার বৈঠকেও সিদ্ধান্ত হয়নি, এমপি আব্দুল আজিজের বিষয়ে কেন্দ্রে যাচ্ছে নাটোর বিএনপির সুপারিশ ◈ বাংলাদেশ থেকে ১ লাখ কর্মী নেবে জাপান, সামাজিক মাধ্যমে ছড়ানো খবরের সত্যতা নেই: টোকিও ◈ বিগ-বি নিয়ে জাপানের সঙ্গে আলোচনায় তৃতীয় কোনো দেশ ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বিষাক্ত ইনজেকশনের মৃত্যুদণ্ড থেকে বেঁচে ফেরা, ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সেই নারী ◈ সৌদিগামী ও ফেরত ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার ৭২১ যাত্রী ◈ ৯ দিন পর ১২ ঘণ্টার জন্য শিথিল হচ্ছে সাজেক সড়কের অবরোধ ◈ ‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে ‘ট্রান্সজেন্ডার’ শব্দ ব্যবহারের ব্যাখ্যা দিল শিক্ষা মন্ত্রণালয় ◈ অনৈতিক সুবিধা গ্রহণের অ‌ভি‌যো‌গে খুলনা রেঞ্জে একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৬, ০১:০৯ রাত
আপডেট : ৩১ অক্টোবর, ২০২৬, ০১:২৭ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

রাজনৈতিক অবস্থানের কারণে সিনেমা হারিয়েছেন প্রকাশ রাজ, জানালেন স্ত্রী পোনি বর্মা

রাজনৈতিক ও সামাজিক নানা ইস্যুতে বরাবরই সরব দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ। সরকারের সমালোচনা হোক কিংবা সমাজের বিভিন্ন অসংগতি, নিজের মতামত প্রকাশে কখনো পিছপা হননি তিনি। নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনেও যোগ দিয়েছিলেন এই অভিনেতা। তবে নিজের রাজনৈতিক অবস্থানের কারণে পেশাগত জীবনেও এর প্রভাব পড়েছে প্রকাশ রাজের। এমনকি অগ্রিম অর্থ দেওয়ার পরও কয়েকটি সিনেমা থেকে সরে গেছেন প্রযোজকরা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বামী প্রকাশ রাজের রাজনৈতিক অবস্থান ও স্পষ্টবাদী স্বভাব নিয়ে কথা বলেছেন তার স্ত্রী পোনি বর্মা। তিনি জানান, বিয়ের শুরুর দিকে প্রকাশের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বেশ উদ্বিগ্ন থাকতেন। বিশেষ করে সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডের পর স্বামীকে ভেঙে পড়তে দেখে তার ভয় আরও বেড়ে গিয়েছিল।পোনি বলেন, ‘শুরুতে আমি খুব ভয় পেতাম। বিশেষত সাংবাদিক গৌরী লঙ্কেশের মৃত্যুর খবর পাওয়ার পর ওকে একেবারে ভেঙে পড়তে দেখেছিলাম।’প্রকাশ রাজের স্পষ্টবাদী স্বভাব নিয়ে গৌরী লঙ্কেশও উদ্বিগ্ন থাকতেন বলে জানান পোনি।

অভিনেতার এমন অবস্থান নিয়ে তাকে প্রায়ই সতর্ক করতেন গৌরী। কিন্তু তার মৃত্যুর ঘটনা প্রকাশ রাজকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। সে সময় নিজের অবস্থানে অনড় থাকার কথাও জানিয়েছিলেন অভিনেতা।পোনির ভাষায়, ‘গৌরী যখন মারা গেলেন, তখন ও ভেঙে পড়েছিল। ও বলেছিল, আমি কথা বলবই, চুপ থাকব না।’

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে স্বামীর সিদ্ধান্ত ও অবস্থানকে মেনে নিতে শিখেছেন পোনি। প্রকাশ রাজকে নির্ভীক মানুষ হিসেবেই দেখেন তিনি। তার মতে, কোনো বিষয়ে বিশ্বাস থাকলে সেই অবস্থান থেকে সহজে সরে আসেন না অভিনেতা। তেলুগু সিনেমার জগতেও একাধিকবার নিষেধাজ্ঞার মুখে পড়েছেন তিনি। তবু নিজের বিশ্বাসের জায়গায় আপস করেননি।পোনি বলেন, ‘কোনো বিষয়ে ওর বিশ্বাস থাকলে, একশো শতাংশ নিষ্ঠা নিয়েই সেই কাজ করে।’প্রকাশ রাজের রাজনৈতিক মতামতের প্রভাব পড়েছে তার ব্যক্তিগত ও পেশাগত সম্পর্কেও।

বিশেষ করে চলচ্চিত্রজগতের অনেকের সঙ্গে রাজনৈতিক মতের অমিল রয়েছে তার। তবে নিজের অবস্থানে অটল থাকার কারণে সাধারণ মানুষের কাছ থেকেও প্রশংসা পান এই অভিনেতা। পোনি জানান, দেশ-বিদেশের বহু মানুষ প্রকাশকে তার সাহসী ও স্পষ্টবাদী মনোভাবের জন্য ভালোবাসেন।তবে রাজনৈতিক অবস্থানের কারণে প্রকাশ রাজকে যে পেশাগত ক্ষতির মুখে পড়তে হয়েছে, সেটিও জানিয়েছেন তার স্ত্রী।

পোনির দাবি, রাজনৈতিক মতামতের কারণে একাধিক সিনেমার প্রস্তাব ও বিজ্ঞাপনের কাজ হাতছাড়া হয়েছে অভিনেতার। এমনকি অগ্রিম অর্থ দেওয়ার পরও কয়েকটি সিনেমার প্রযোজক শেষ পর্যন্ত সরে গেছেন।অভিনেতার রাজনৈতিক অবস্থানই এসব কাজ হাতছাড়া হওয়ার কারণ বলে জানিয়েছেন পোনি। তবে এত কিছুর পরও নিজের বিশ্বাস ও আদর্শের জায়গা থেকে সরে আসতে নারাজ প্রকাশ রাজ। বরং নিজের মত প্রকাশের স্বাধীনতাকেই বরাবর গুরুত্ব দিয়ে এসেছেন তিনি।

  • সর্বশেষ