শিরোনাম
◈ কিশোরগঞ্জে গর্ভে থাকতেই সন্তান বিক্রির অভিযোগ, কটিয়াদীতে ৩ বছরে ৬০ হাজার থেকে ২ লাখ টাকায় ৪ শিশু বেচাকেনা! ◈ ভারতের সঙ্গে মতপার্থক্য হলে সামাল দেবে চীন! জিনপিং দিল্লি পৌঁছোনোর আগেই দুই দেশের সম্পর্ক নিয়ে মুখ খুললো বেজিং ◈ পশু জবাইয়ে কড়াকড়িতে পশ্চিমবঙ্গে মাংসের সংকট, কসাইখানা বন্ধে বিপাকে মাংস ব্যবসায়ীরা! ◈ তরুণদের হাতেই পরিচ্ছন্ন বাংলাদেশের চাবিকাঠি: সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ পাকিস্তানের ক্রিকেটের পতনের জন্য দায়ী ইমরান খান, বল‌লেন সা‌বেক কোচ হারুন র‌শিদ ◈ ২০৩০ সা‌লের বিশ্বকাপের ফাইনাল নিয়ে কাড়াকাড়ি স্পেন এবং মরক্কোর মধ‍্যে, মুখ খুলতে বাধ্য হলো ফিফা ◈ রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াল বিস্তার, এক বছরে বেড়েছে ৩৫ শতাংশ ◈ মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা ◈ মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা ভূমি উন্নয়ন কর পরিশোধ নিয়ে  ◈ শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৬ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ভেনিসে হামলার শিকার বাঁধনের বাংলাদেশী সিনেমার ইতিহাস, ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ জিতল বিসাতো দ’ওরো

রুবাইয়াত হোসনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। এই সিনেমার শিল্পী হিসেবে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলার শিকার হয়েছিলেন অভিনেত্রী।

সেই ঘটনাকে ঘিরে উদ্বেগ ছড়িয়ে পড়লেও শেষ পর্যন্ত ইতালি থেকেই এলো আনন্দের খবর। ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমাটি সেখানে জিতে নিয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডসের প্রেমিও বিসাতো দ’ওরো পুরস্কার।

শুক্রবার (বাংলাদেশ সময় রাত প্রায় ১১টা) ভেনিসে নির্মাতা রুবাইয়াত হোসনের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। ভেনিসের ইনডিপেনডেন্ট ক্রিটিকস বিভাগ থেকে সিনেমাটিকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

এটি বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটি ঐতিহাসিক অর্জন। কারণ, ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ প্রথমবারের মতো ভেনিস চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল শাখায় নির্বাচিত কোনো বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। আর সেই অভিষেকেই আন্তর্জাতিক পুরস্কার জিতে নতুন ইতিহাস গড়ল সিনেমাটি।

পুরস্কার গ্রহণের পর রুবাইয়াত হোসন বলেন, ভেনিসের মতো গুরুত্বপূর্ণ উৎসবে বিশ্বের অসংখ্য চলচ্চিত্রের মধ্য থেকে তার সিনেমাকে বেছে নেওয়া অত্যন্ত সম্মানের। তার মতে, এই স্বীকৃতি শুধু ব্যক্তিগত নয়, বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্যও গুরুত্বপূর্ণ একটি মাইলফলক।

নারীর শরীর, আত্মপরিচয় এবং নিজের শরীরকে নিয়ন্ত্রণ করার অভিজ্ঞতাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। নির্মাতার ভাষ্য অনুযায়ী, নারীরা কীভাবে নিজেদের শরীরকে ধারণ করতে শেখে এবং কখনও সেই শরীরকেই ভয় করতে শেখে এই ভাবনা থেকেই সিনেমাটির গল্পের জন্ম।

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনিন করিম চৌধুরী। অতিথি চরিত্রে রয়েছেন আজমেরী হক বাঁধন ও সুনেরাহ্ বিনতে কামাল। এছাড়া অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম, মোহাম্মদ বারী ও রিকিতা নন্দিনী শিমুসহ আরও অনেকে।

গত ৬ সেপ্টেম্বর ভেনিসে সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। ভেনিসের পাশাপাশি এটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হচ্ছে। আগামী ১২ সেপ্টেম্বর ভেনিস চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল বিভাগের মূল পুরস্কার ঘোষণা হওয়ার কথা রয়েছে।

  • সর্বশেষ