শিরোনাম
◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ ◈ শিক্ষা থেকে কর্মসংস্থান: বাংলাদেশ-চীনের কারিগরি সহযোগিতায় নতুন অধ্যায়

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৬, ০৭:৩৯ বিকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০২৬, ০৭:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ

বলিউড কিং শাহরুখ খানের মান্নাতের সংস্কার ও আধুনিকীকরণ চলছে। জানা যায়, আনুমানিক ৩০০ কোটি টাকা মূল্যের এই আইকনিক অট্টালিকাটির পেছনের অংশে আরও কয়েকটি নতুন তলা যুক্ত করা হচ্ছে।

বছরের পর বছর ধরে মুম্বাইয়ের ব্যান্ডস্ট্যান্ডে অবস্থিত এই ছয়তলা ভবনটি কেবল একটি বাড়ি নয়, বরং ভক্তদের কাছে একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। ঈদ কিংবা অভিনেতার জন্মদিনে হাজারো অনুরাগী মান্নতের সামনে ভিড় জমান প্রিয় নায়ককে দেখার জন্য।

সংস্কারকাজ শেষে এই ঐতিহাসিক বাসভবনটি ঠিক কী নতুন রূপ নিতে চলেছে, তা দেখতে মুখিয়ে আছেন ভক্তরা।

১৯৯৭ সালে ‘ইয়েস বস’ ছবির ‘চাঁদ তারে’ গানের শুটিং করার সময় এই সমুদ্রমুখী বাংলোটি প্রথম চোখে পড়ে শাহরুখের। তখন বাংলোটির নাম ছিল ‘ভিলা ভিয়েনা’ এবং এর মালিক ছিলেন গুজরাটি ব্যবসায়ী নরিমান দুবাশ।

গানের শুটিং চলাকালীন ‘ভিলা ভিয়েনা’র নিরাপত্তাকর্মীরা শাহরুখ ও শুটিং টিমকে তাড়িয়ে দিয়েছিলেন। সেই সময় হবু ‘কিং খান’ মজার ছলেই সহকর্মীদের বলেছিলেন, ‘এটা কিনে নেবো নাকি?  তারপর শুটিং করবো।’ ঠিক তখনই মনে মনে প্রাসাদটি নিজের করার স্বপ্ন বুনেছিলেন তিনি।

২০০১ সালে ‘ভিলা ভিয়েনা’ কিনে নেন শাহরুখ। এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, সব মিলিয়ে তখন বাড়িটির প্রকৃত মূল্য এবং এর পেছনে তার প্রায় ৩০ কোটি টাকার মতো খরচ হয়েছিল।

বাড়িটি কেনার পর প্রথম দিকে এটির নাম রাখা হয়েছিল ‘জান্নত’। তবে পরপর সাফল্য এবং তার সমস্ত চাওয়া পূরণ হতে থাকায় পরবর্তীতে শাহরুখ এর নাম বদলে রাখেন ‘মান্নত’।

বর্তমানে ‘মান্নত’-এর আনুমানিক বাজারমূল্য ৩০০ কোটি টাকারও বেশি।

 

  • সর্বশেষ